somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কসোভোকে স্বীকৃতি এখনই নয়

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ সত্ত্বেও কসোভোকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

তিনি বলেন, "এই মুহূর্তে আমরা কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করছি না।"

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কসোভোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা জানান।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করার মাত্র দুই দিন পর তিনি কথা বললেন।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে মিজারুল কায়েস আরো বলেন, "কসোভোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সরকারকে আরো অনেক বিষয় বিবেচনা করতে হবে। দেশটিকে স্বীকৃতি দেওয়া মানে আমরা সুনির্দিষ্টভাবে একটি পক্ষাবলম্বন করলাম। কিন্তু আমরা যদি তা না করি তাহলে আমরা কোনো পক্ষই নিলাম না।"

বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান পররাষ্ট্র সচিব।

মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার জন্য গত বছরের ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ও ৪ মে এবং সর্বস¤প্রতি ২০ আগস্ট তিনি পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এই মার্কিন দূত তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে অন্তত তিনবার দেখা করে একই আহ্বান জানান।

এ বিষয়ে ২০০৮ সালের ১ জুলাই ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাংলাদেশ কসোভোর স্বীকৃতির ব্যাপারে জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র সার্বিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়ার তীব্র আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিয়ে কসোভো গত বছরের ১৭ ফেব্র"য়ারি স্বাধীনতা ঘোষণা করে।

ওই সময় সার্বিয়া ও এর মিত্র দেশ রাশিয়া কসোভোর স্বাধীনতা ঘোষণার ঘোর বিরোধিতা করে বলেছিল, কসোভোর এই পদক্ষেপ জাতিসংঘ প্রস্তাব (নং- ১২৪৪) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এমনকি রাশিয়া জাতিসংঘে কসোভোর সদস্য পদ লাভের ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগেরও হুমকি দিয়েছিল।

বলকান অঞ্চলের ছোট্ট এই দেশটিকে এ পর্যন্ত সোদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ ৫৮টি দেশ স্বীকৃতি দিয়েছে।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×