কবি, ভালবাসার মানুষের হাতে হাতটা রাখার
কিংবা তাঁর ছোটখাট অন্যায়, আবদার, অনুরোধ অথবা
অপূর্ণতাগুলো পূরণের যে কি সুখ তা কি আপনি জানেন?
না, আমি নিশ্চিত আপনি জানেন না।
জানলে ভোরের ঘাসফুলে জমে থাকা জলবিন্দুগুলোকে
আপনি শিশিরকণা বলতেন; ঈশ্বরের কান্না বলতেন না।
কবি, ইদানিং আমাদের দুজনের বাহ্যিক সম্পর্কটা
যতই তিক্ত হোক না কেন-
আপনার অন্তর আত্মার অংশ হিসেবে আপনার ভিতরের রূপটাকে
আমি খুব ভালভাবেই জানি।
সে কারণেই বুঝি, মানুষ হিসেবে আপনি সর্বংসহা
জগতের অন্যায়, অবিচার, অবহেলা আপনাকে স্পর্শ করেনা;
এমনকি আপনার খুনীও যদি আপনার রক্তাক্ত মাথাটার উপর
করুণার হাত রাখে তবে আপনি তাঁকে ক্ষমা করে দিবেন।
কবি, ভিতরের যে মানুষটা এতো উদার, এতো সর্বংসহা
তাঁর বাইরের রূপটা এমন পিচাশের মতো কেন?
কেন সে সর্বদা নিজেকে এমন পিচাশ সাজিয়ে রাখে?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



