আমার রুক্ষতাগুলো আমি আড়াল করতে পারিনা
নমনীয়তা বা ভদ্রতার মুখোশে তাঁদের ঢেকে রাখা যায়না;
একটা সময় না একটা সময় তাঁরা ঠিকই মুখোশ গলিয়ে বের হয়ে আসে।
আমি তোমার মনের মতো হতে পারিনা
শান্ত, নম্র, মার্জিত, ভদ্র
ঠিক যেমনটা তুমি চাও
কিংবা তৃণভোজীর মতো একান্ত অনুগত
ঠিক যেমনটা তুমি আশা কর।
শত চেষ্টা করেও আমি দ্বৈত হতে পারিনা
তোমার কাংখিত সুশীল প্রেমিক হতে পারিনা।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



