somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একশ কোটি বছরে প্রাণহীন হবে পৃথিবী

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শতকোটি বছর পর প্রাণহীন হয়ে যাবে প্রাণপ্রাচুর্যে ভরা সবুজ এ পৃথিবী । মানুষ, পশুপাখি, গাছপালা সব নিশ্চিহ্ন হয়ে যাবে । আর এটি ঘটবে আবহাওয়ামণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃশেষ হয়ে যাওয়ার কারনে । নতুন এক গবেষণা শেষে এমন ভয়াবহতার কথাই বলেছেন বিজ্ঞানীরা । সূর্যের দীর্ঘমেয়াদি পরিবর্তনের ফলে পৃথিবীতে কী প্রভাব ঘটতে পারে, কম্পিউটার ব্যবহার করে সে ভবিষ্যৎ ফল তুলে ধরেছেন তারা । স্কাই নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে । বিজ্ঞানীরা বলছেন, দিন দিন সূর্য বয়সী হয়ে যাচ্ছে । বেড়ে যাচ্ছে তার উষ্ণতা । সূর্যের চরম মাত্রায় উত্তপ্ত হয়ে যাওয়ার কারনে বাষ্পীভবনের মাত্রা বেড়ে যাবে । ফলে বৃস্টিপাতের পরিমাণ অতিমাত্রায় হ্রাস পাবে, হ্রাস পাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও, যা গাছপালার খাদ্য ।
বিজ্ঞানীদের মতে, বৃস্টিপাত ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্রাস পাওয়ার কারনে সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করা গাছপালা মরে যাবে । আর গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার কারনে তৃণভোজী প্রাণিকুল অনাহারের শিকার হবে এবং একসময় ধ্বংস হয়ে যাবে । তৃণভোজী প্রাণি হারিয়ে যাওয়ার কারনে এদের শিকার করে জীবনধারণ করা মাংসাশী প্রানিও ধ্বংস হয়ে যাবে । তখন পৃথিবীতে থাকবে সব অণুজীব । এরও শতকোটি বছর পর সাগর-মহাসাগর সব শুকিয়ে যাবে । তখন কেবল থাকবে শুধু শক্তিশালী জীবাণু । লন্ডনের সেন্ট অ্যন্ড্রু ইউনিভার্সিটির অ্যাস্ট্রবায়োলজিস্ট জ্যাক ওম্যালে-জেমস বলেন, পৃথিবীতে সেই সময়টিতে বেঁচে থাকবে কেবল কিছু অণুজীব, যারা উচ্চ তাপমাত্রায় ও তীব্র আলট্রা ভায়োলেট রেডিয়েশনে টিকে থাকতে সমর্থ হবে ।

ছবিঃ গুগল ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×