somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনার কিলিং'স । সভ্যতা যেখানে হাজার মাইল দূরে..

৩০ শে মে, ২০১৪ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনার কিলিং'স, এ ধরনের জঘন্য হত্যাকান্ডের ব্যাপারে আমি জানতে পারি বেশ কয়েক বছর আগে । পরিবার বা গোত্রের সম্মানহানির দায়ে আপনজনকে হত্যা অনার কিলিং বলা হয়ে থাকে। সভ্যতার চরম শিখরে আরোহন করেও মানবজাতি যে এখনো রয়ে গেছে হাজার বছর পেছনে তা এ ধরনের ঘটনার খবর না জানলে কেউ বিশ্বাসই করতে চাইবে না । জাতি সংঘের একটি হিসাব মতে সারা বিশ্বে প্রতিবছর ৫০০০ এর মত এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হয় ।


হত্যাকান্ডের পর আদালত চত্বরে ক্ষত বিক্ষত ফারজানা পারভিনের লাশ ।

অতি সম্প্রতি পাকিস্তানের লাহোরে ফারজানা পারভিন নামের একটি মেয়েকে প্রকাশ্য দিবালো্কে পিটিয়ে, ইটপাটকেল ছুড়ে হত্যা করে তারই বাবা, ভাই, চাচাত ভাই মিলে প্রায় ২০ জনের একটি দল । মেয়েটির অপরাধ ছিল পরিবারের অসম্মতিতে ইকবাল নামের একটি ছেলেকে ভালবেসে বিয়ে করা ।
পুলিশ কর্মকর্তা নাসিম বাট বলেন, প্রায় একবছর আগে ইকবাল নামের একজনকে বিয়ে করেন ফারজানা পারভিন । এ বিয়েতে ফারজানার পরিবারের সম্মতি ছিলনা । ফারজানার পিতা ইকবালের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের মামলাও করেছিলেন । সেই মামলা মোকাবেলা করতে ফারজানা তার স্বামীকে নিয়ে গত মঙ্গলবার আদালতে এসেছিলেন বলে জানান তার আইনজীবী মুস্তফা খারাল । আর এ বিষয়টি জানতে পেরে ফারজানাকে ছিনিয়ে নিতে তাঁরই পরিবারের সদস্যরা আদালতের সামনে অপেক্ষা করছিল । আদালত থেকে বের হয়ে ফারজানা ও ইকবাল যখন প্রধান ফটকের কাছে আসে ঠিক তখনই তারা আকাশে বন্দুকের গুলি ছুড়ে, এবং ফারজানাকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পরে পিটিয়ে, ইটপাটকেল ছুড়ে তাকে হত্যা করে ।

সভ্যতার চরম শিখরে মানবজাতি এখন আরোহন করছে দাবি করলেও এ ধরনের মধ্যযুগীয় বর্বর ঘটনা বিশ্বের অনেক দেশেই ঘটছে বলে জানা যায় ।

৪ই ফেব্রুয়ারী ২০১০ লন্ডনের গার্ডিয়ান পত্রিকা একটি খবর ছাপে । তুরস্কে পুলিশ একটি ১৬ বছর বয়সী মেয়ের লাশ উদ্ধার করে । মেয়েটির অপরাধ ছিল ছেলেদের সাথে কথা বলা, সে জন্য তাকে জ্যান্ত কবর দেয় তার আত্মীয়রা । লাশটির দুই হাত বাধা ছিল। ময়নাতদন্তে মেয়েটির শরীরের ভিতরে প্রচুর পরিমাণ মাটি পাওয়া যায় যা থেকে বোঝা যায় তাকে জ্যান্ত কবর দেয়া হয়েছিল ।
তুরস্কে অনার কিলিং-এর মত কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন নারী অধিকারবাদীরা

যেসব দেশে এ প্রথা অধিক প্রচলিত তাদের মধ্যে আছে পাকিস্তান, জর্ডান, লেবানান, মরোক্ক, সিরিয়ান রিপাবলিক ছাড়া ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ । তবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানীর মত দেশেও অনার কিলিং এর খবর পাওয়া যায় ।

২০০৮ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে ৩জন মেয়েকে জ্যান্ত কবর দেয়া হয়, তাদের অপরাধ তারা নিজেরা তাদের স্বামী নির্বাচন করতে চেয়েছিল।

২০০৯ এর ফেব্রুয়ারীতে ভারতে অনার-কিলিং এর নামে ৮জনের শিরোচ্ছেদ করা হয়। পুলিশ লাশগুলো গঙ্গা নদী থেকে উদ্ধার করে। একই মাসে জার্মানীতে ঘটে আরেক বিভৎস কাহিনী। আহমেদ নামক এক জার্মান-আফগান তার ১৬ বছর বয়সী বোনকে ২৩বার ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। বোনের অপরাধ ছিল সে নাকি পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল ।

১৯৯৮ সালে শুধু পান্ঞাবেই ৮৮৮ জন নারী অনার-কিলিং এ স্বীকার হন । ১৯৯৭ সালে সিন্ধু প্রদেশে ৩০০ নারীর প্রাণ হরণ করা হয় ।

অনার কিলিং এর নামে বেশীরভাগ নারীকে হত্যা করে তাঁরই পরিবারের কোনো সদস্য । এরপর হত্যাকারী আদালতে আত্মসমর্পণ করে জানায়, তাদের পরিবারের সম্মতিতে ও সম্মান রক্ষার্থের জন্যই হত্যাকাণ্ড ঘটেছে এবং এজন্য তাকে তার পরিবার ক্ষমা করে দিয়েছে । এরপর আদালতের আর কিছুই করার থাকেনা ।

কুশিক্ষা, অন্ধবিশ্বাস মানুষকে কোন পর্যায়ে নামাতে পারে এসব কাহিনী না শুনলে বিশ্বাস করা কঠিন ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:৫৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×