somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মরিয়ম ইব্রাহিম ও বিশ্ব মানবতা

১২ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মরিয়ম ইব্রাহিম ও ড্যানিয়েল ওয়ানি ।

কূটনৈতিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর চাপের মুখে শেষ পর্যন্ত হয়ত সুদানী কর্তৃপক্ষ মুক্তি দিতে বাধ্য হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী মরিয়ম ইব্রাহিমকে । গত মে মাসের ১৫তারিখ ২৭ বছর বয়সী ওই নারীকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। মরিয়ম ইব্রাহিম নামের সুদানী ওই নারী ২০১১ সালে খ্রীস্টান ধর্মাবলম্বী যুক্তরাষ্ট্রের নাগরিক ড্যানিয়েল ওয়ানিকে বিয়ে করেন ।

মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ সুদানে ১৯৮০ সাল থেকে মুসলিম শরিয়া আইন শক্তিশালী ভিত্তি হিসেবে চালু রয়েছে। এই আইনে ধর্ম ত্যাগকারীদের জন্য মৃত্যুদন্ডের বিধান রয়েছে । এই আইনেই মরিয়মকে নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মাবলম্বী একজনকে বিয়ে করার অপরাধে ১০০টি বেত্রাঘাত ও ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রীস্টান ধর্ম গ্রহণ করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করে খার্তুমের এই শরিয়া আদালত ।


ড্যানিয়েল ওয়ানি ও মরিয়ম ইব্রাহিম ।

আদালতের নির্দেশে ইসলাম ধর্মে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়ে আদালতে মরিয়ম বলেন, “ আমার জন্মের ছয় বছর পরেই আমার মুসলমান বাবা আমাদের পরিবার ছেড়ে চলে যান । আমি আমার ইথোপিয়ান খ্রীস্টান ধর্মাবলম্বী মায়ের কাছে একজন খ্রীস্টান হিসাবেই বড় হয়েছি ।“ রায় প্রদানের সময় মরিয়ম গর্ভবতী থাকায় সন্তান জন্মের দুই বৎসর পর্যন্ত ( সন্তান লালন পালনের জন্য ) এই রায় মুলতবি রাখারও নির্দেশ দেয় আদালত । গত সপ্তাহে জেলের ভিতরেই “মায়া” নামের একটি কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম । এটি তাদের দ্বিতীয় সন্তান, মারটিন নামের আঠার মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের ।


মায়ার জন্মের পর কারাগারে দুই শিশু সন্তান সহ মরিয়ম ইব্রাহিম ।

আদালতের এ রায়কে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়ে খার্তুম। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে সুদান সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টাইমস পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে আদালতের এ রায়কে বর্বরোচিত বলে অভিহিত করেছেন। মরিয়ম ইব্রাহিমকে অচিরেই মুক্তি দেওয়ার জন্য সুদানের প্রতি আহ্বান জানিয়েছেন টনি ব্লেয়ার, হিলারি ক্লিন্টন সহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ । প্রতিবাদ জানায় ভিবিন্ন মানবাধিকার সংগঠন ।

মূলত আন্তর্জাতিক চাপের মুখেই মরিয়ম ইব্রাহিমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সুদান সরকার । গত সপ্তাহে সুদান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহি আলজারেগ বলেন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া সুদান ওই নারীকে রক্ষায় প্রতিশ্র“তিব্ধ। তিনি আর বলেন দেশের আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করেই মরিয়মকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মরিয়মের আইনজীবী মোহানেদ মোস্তফা জানান, তার মক্কেলকে মুক্তি দেয়ার বিষয়ে তাকে বা মরিয়মের স্বামী ড্যানিয়েল ওয়ানি কাউকে কিছু জানানো হয়নি । তবে তিনি শিগগির মুক্তি পাবেন বলে আমরা আশা করি । আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছি এবং মামলাটি “African commission on human right “ – এর কাছেও পাঠানো হয়েছে ।


মারটিন ।


মায়া ।





সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ সকাল ৭:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×