শহরের কনক্রিটের আড়ালে
ক্রিতিম আলোয় থেকে থেকে
ভুলে গেছি প্রাকৃতিক ঐশ্বর্য।
ভুলে গেছি সুজলা-সুফলা
মাতৃভূমির অপার সৌন্দর্যের মহিমা।
ওরা মাতৃকে করছে লুট করে বিদ্যুৎ কেন্দ্র,
করে ধ্বংস ও বিধ্বস্ত সুন্দরবন,
তবু মোদের দৃষ্টি যায়না সেথায়।
চোখ থাকিতে দেখিনা মোরা
হয়েছি অন্ধ ও গণ্ড মূর্খ. . . . .
সত্যিই মোরা অকৃতজ্ঞ,
আলোবাতাস দিয়ে করলো যে বড়
সে মাকে লুটে যাচ্ছে ওরা
করছে সতীত্বনাশ কিন্তু মোরা
নির্বিকার চিত্তে আছি বসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

