অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ – ৬
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১১
পড়ন্ত বিকেলে দেখতে চাও
সমুদ্রের বুকে জাগা
দ্বীপে ফসলের হাসি গান।
নাবিকেরা ভীষণ বিমুখ
জাহাজের পাল তুলে
শুনতে পায় তীরের আহবান।
চেয়ো না শুনতে রফিক অবেলায় ফসলের গান।
১২
বাঞ্ছিতের আহ্বানে বাড়ায়
ব্যাকুল বাহু আগ্রহে
মিলনের বাসনায় দীপ্ত।
সাধনায় ঋদ্ধ নয় মন
মোহের আগুন চোখে
লোলুপ আত্মা থাকে অতৃপ্ত।
কখনো মোহের মিলনে রফিক নিজেকে করো না লিপ্ত।
১৩
আত্মাকে পণ্য করে সবাই
সেজেছে ফেরিওয়ালা
একে অপরের খরিদ্দার।
নিজেকে বিকিয়ে সুখ খুঁজে
উন্মাদের মতো ছুটে
সময় নেই যে দাঁড়াবার।
অমন সুখের খোঁজে রফিক করো না ফেরি তোমার আত্মার।
১৪
অন্ধকারে বিছানায় নেই
শোণিতের আলোড়ন
লক্ষ্মীপেঁচা ডাকে না কোথাও।
জানালার পর্দা দুলে উঠে
কী যে বিষণ্ণ বাতাসে
অনায়াসে ঘুমেরা উধাও।
বিষণ্ণ বিছানা তোমারও জানি রফিক তবু তুমি বেঘোরে ঘুমাও।
( গ্রন্থ - অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ )
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন