তিনটি প্রেমের কবিতা
১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন প্রেমে
একদিন
মোহন বৃষ্টিতে ভিজে
উন্মন ছিলো চারপাশ
মাটিও আকাশ
ছুঁয়েছিলো প্রেমে ।
মনে আছে
তুমিও সেদিন
সিক্ত এলোচুলে
মুগ্ধ দৃষ্টি মেলে
আন মনে এসেছিলে
ও আকাশ থেকে নেমে ।
হবে না সময় অমর কবিতা লিখে যাবো
তোমার দুচোখ নিয়ে
বুকের ভেতরে পুষে রাখি
নিবিড় উপমা কতো
তবু আজও হলো না সময় ।
আমার ইচ্ছেগুলোর মতো
তুমিও বুকের মধ্যে
থেকে থেকে কোনোদিন
হয়ে যাবে ক্ষয় ।
তবুও আমার জানি হবে না সময় ।
রাখি নি সম্বল
পড়ন্ত বিকেল বেলা
শান্ত রোদে মেলে দিয়ে
রঙিন আঁচল
কী যে চাও তুমি কেন
বাড়াও ব্যাকুল বাহু
শূন্য করতল ।
চতুর নর্তকী এক
নিয়ে গেছে সব
নাচের মুদ্রায় শুধু
রেখে গেছে ছল ।
তোমাকে দেবার কিছু
রাখিনি সম্বল ।
(গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না )
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন