নামের শেষে তাঁর খান আছে---এ নিয়ে কত খানদানি বড়াই না করেছেন তিনি। সমীহভরেই তো তাঁকে ডাকা হয় কিং খান। সেই খান সাহেব শাহরুখের মান-সম্মান খান খান হয়ে গেল শুধু এই খান উপাধির কারণেই! নিউ ইয়র্ক বিমান বন্দরে কী এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখিই না হতে হয়েছে। নাইন-ইলেভেনের পর মুসলিম-জঙ্গীর জুজুতে আক্রান্ত অতিসতর্ক মার্কিন নিরাপত্তা কর্মীরা রীতিমতো জেরায় জেরবার করেছে তাঁকে।
সমপ্রতি ভারতের স্বাধিনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসে এভাবে শাহরুখের হেনস্তা হওয়ার খবর ঝড় তুলেছে বলিউডেও। সেখানকার পত্রপত্রিকাগুলো তো বটেই, খোদ মার্কিন মিডিয়া এই প্রশ্ন তুলছেন, 'শাহরুখের জায়গায় যদি শোয়ার্জনেগার থাকতেন, কী হতো তখন?'
এই প্রশ্ন তুলে উত্তরটা নিজেরাই দিয়েছে নিউ ইয়র্ক টাইমস, 'শোয়ার্জনেগারের সঙ্গে এমনটা কখনোই ঘটত না।' গত শুক্রবার দুই ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদের সময় শাহরুখের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছে পত্রিকাটি।
এদিকে মার্কিন নিরাপত্তারীদের এমন আচরণে যেন লজ্জায় মাথা কাটা গেছে নিউজউইক-এর। গত বছর এই পত্রিকাটিই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের তালিকায় ঠাঁই দিয়েছিল এই বলিউড তারকাকে। শাহরুখের মতো জনপ্রিয় তারকাকে বিমান বন্দরের লোকজন চিনতে না পারাটাকে নিউজউইক যেন নিজেদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে। তাই নতুন করে মার্কিনীদের কাছে শাহরুখের পরিচয় তুলে ধরে লিখেছে, ৪৩ বছর বয়সী এই অভিনেতা হলেন 'ভারতের টম ক্রুজ', 'আন্তর্জাতিক বক্স অফিসে শোরগোল ফেলে দেওয়া অভিনেতা' যিনি ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
শাহরুখের এই অপমানে পুরো ভারতবাসী অপমানিত বোধ করেছে বলে লিখেছে ওয়াশিংটন পোস্ট। এবং সেই হক যে তাদের আছে সেটাও স্বীকার করে নিয়েছে পত্রিকাটি। সেই সঙ্গে স্বীকার করে নিয়েছে, সাধারণ ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বৈষম্যের শিকার হয়।
আসলে মুসলিম নাম-পদবি থাকার কারণেই হররোজ এমন বিভ্রাট-বিড়ম্বনার শিকার পৃথিবীর নানা প্রান্তে হতে হচ্ছে অনেকনেই। শাহরুখ এই ভেবে সান্ত্বণা পেতে পারেন, কিছুদিন আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে কালাম খোদ দিলি্লতে তল্লাশির শিকার হয়েছিলেন! পরে অবশ্য এই ঘটনার জন্য কন্টিনেন্টাল এয়ারলাইন্স কালামের কাছে মা চেয়ে নিয়েছে।
মা মার্কিন বু্যরো অব কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশনও চেয়েছে শাহরুখের কাছে। যদিও নিন্দুকেরা বলছে, এতে মা চাওয়ার কোনো দরকার নেই। কারণ আখেরে তো লাভ শাহরুখেরই হলো। তাঁর বর্তমান ছবি মাই নেম ইজ খান তো জঙ্গীবাদ নিয়েই। আর সেই ছবিতে কোটি টাকার লগি্ন করেছে মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। এই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে মুফতে একটা প্রচারণা পেয়ে গেলেন শাহরুখ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




