somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাটল দিন কুয়াকাটায়

২৬ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান ঢাকার ঐতিহাসিক সব স্থাপনা-নিদর্শন আর খাবার-দাবারের দিন ফুরালো বলে। তার জায়গায় 'ঐতিহ্য' হিসেবে খুব শিগগিরই স্থান করে নিতে চলেছে যানজট! ফুলবাড়িয়ায় পাক্কা ১ ঘণ্টা জ্যামে আটকে থেকে এসব ভাবছি আর উসখুস করছি। ঘড়ির কাঁটায় চোখ পড়তেই আঁতকে উঠি, সাড়ে ৬টা! নির্ঘাত এতণে ছেড়ে দিয়েছে লঞ্চ। সদরঘাটে গিয়ে আর কী লাভ! আমার অবস্থা দেখে বোধহয় মায়া হলো সিএনজিচালকের। বললেন, 'ভাইজান ডরায়েন না। সাড়ে ৬টার লঞ্চ ছাড়ব সাড়ে ৭টায়।' মনে মনে বললাম, তোমার মুখে ফুল চন্দন পড়ুক!
সদরঘাট মানুষের সমুদ্রে একে ঠেলে, ওকে ধাক্কা দিয়ে, মাঝিমাল্লার হাঁক সামলে হাঁপাতে হাঁপাতে পৌঁছালাম সুন্দরবন-৫ লঞ্চটিতে। এই প্রথম 'বাঙালি টাইমে'র প্রতি শ্রদ্ধা জন্মালো আমার! কিন্তু এ কী! এ লঞ্চের নম্বর তো পাঁচ নয়, সাত! নিচে যে লেখা পাঁচ? সাত আর পাঁচ নিয়ে সাতপাঁচ ভাবছি, যেন দেবদূত হয়ে দেখা দিলেন অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মিলন ভাই। একে একে পরিচয় হলো অন্যান্যের সঙ্গে। সিলেট থেকে এসেছেন মোহাম্মদ আলী, পতেঙ্গা থেকে দুই বন্ধু সাইফুল আর জসীম, ঢাকা থেকে রাহাত আর সাংবাদিক আশীষ উর রহমান শুভ ও সংগঠনের দুই কর্মী ফয়সাল আর নিশু।
কেউ একজন জানাল, বিবিসি খবর দিয়েছে, আবহাওয়া আরো খারাপ হতে পারে। দেওয়া হয়েছে তিন নম্বর বিপদ সংকেত। প্রাসঙ্গিকভাবেই চলে এল লঞ্চডুবি প্রসঙ্গ। লঞ্চডুবিতে করণীয় সম্পর্কে ছোটখাটো একটা কর্মশালাই হয়ে গেল। হাতে যখন লাইফ জ্যাকেট ধরিয়ে দেওয়া হলো, ভয় তো কমলই না; বেড়ে গেল আরো! যেন নিশ্চিতভাবে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা নিয়ে কথা হলো, অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের ল্য-উদ্দেশ্য নিয়ে কথা হলো, বাদ গেল না বিশ্বরাজনীতিও। কিন্তু ঘুরেফিরে বারবার উঁকি দিল এক প্রসঙ্গই_লঞ্চডুবি! কান্ত হয়ে কেবিনে ফিরে এলাম। ডায়েরিতে লিখলাম : আজ ২ অক্টোবর। সূর্যগ্রহণ দেখতে আমরা সদলবলে চলেছি কুয়াকাটার দিকে...।
তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড দুলুনিতে ভেঙে গেল ঘুম। দেখি, পাশের সহযাত্রী একহাতে শক্ত করে লাইফ জ্যাকেট জড়িয়ে ধরেছেন। তার কাতর দৃষ্টি নদীর উত্তাল ঢেউয়ের দিকে। জানালায় চোখ রাখতেই দেখি যেন জেগে উঠেছে নদী, মেতেছে উন্মাতাল নৃত্যে! উথাল-পাথাল ঢেউ আছড়ে পড়ছে লঞ্চের গায়। প্রবল বর্ষণে চারদিক ধোঁয়াশাময়। দীর্ঘ উত্তেজনার পাশর্্বপ্রতিক্রিয়াতেই এক সময় অবসাদ ভর করে। প্রকৃতির সে রুদ্ররূপ দেখতে দেখতেই বালিশে এলিয়ে পড়ল মাথা।
পটুয়াখালী লঞ্চঘাটে আমাদের স্বাগত জানাল সূর্য--যাকে ঘিরেই এত কষ্ট, এত আয়োজন। লঞ্চঘাটের প্রাত্যহিক ব্যস্ততা শুরু হয়নি তখনো। নাশতা সেরে মাইক্রোবাসে চেপে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশে। ১০০ কিলোমিটারের পথ। একে তো সংকীর্ণ রাস্তা, তার ওপর খানাখন্দে ভরা। মনে হচ্ছিল যেন গাড়ি নয়, আমরা যাচ্ছি ঘোড়ায় চেপে! কেউ একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, 'ভেবেছিলাম হানিমুনটা কুয়াকাটায় সারব। কিন্তু পথঘাটের যে হাল! এ রাস্তা দিয়ে নতুন বৌকে নিয়ে গেলে ডিভোর্স নিশ্চিত!'
এ অঞ্চলের গ্রামগুলো ঠাসবুনুনির নয়। বিচ্ছিন্ন দ্বীপের মতো ছেঁড়া ছেঁড়া ঘর। পথের দু ধারে সারি সারি গাছ। আন্ধার মানিক নদীঘাটে পেঁৗছে যেন চোখে অন্ধকার দেখলাম আমরা! ফেরির কোনো দেখাই নেই। জানা গেল, ওপারে গাড়িভর্তি না হওয়া পর্যন্ত এ ঘাটে ফেরি ভিড়বে না। অগত্যা অপো। একসময় ফেরি এল ঠিকই। কিন্তু ততণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। জোয়ারে ডুবে গেছে পন্টুন। সামনে কোমর পানি। এ পানি ডিঙানো মাইক্রোবাসের সম্ভব নয়। মাইক্রোবাস ছাড়াই শুরু হলো যাত্রা। ওপারে যাত্রার বন্দোবস্ত হলো শ্যালোচালিত তিন চাকার নসিমনে। তার না আছে ব্রেক, না আছে শকএবজরভার! মুজতবা আলীর দেশে বিদেশে থেকে লব্ধ তথ্য স্মরণে এল। হায়, আমার যদি ঢাউস সাইজের একটা পাগড়ি থাকত! সোনাতলা নদী পার হয়ে চড়লাম রিকশাভ্যানে। মাইক্রোবাস থেকে নসিমন, তারপর ভ্যান--এ ধারা চলতে থাকলে এরপর নির্ঘাত পদব্রজেই যাত্রা! ভাগ্য ভালোই বলা যায়, আঙ্গারিয়া নদীর ওপারে ঝিমুচ্ছিল জলজ্যান্ত একটা বাস। বিস্তর হ্যাপা সামলে অবশেষে আমরা পেঁৗছালাম গন্তব্যে_ বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্রসৈকত কুয়াকাটায়। কিন্তু চাঁদের ছায়া নয়; আদিগন্ত বিস্তৃত মেঘই গ্রহণ করে রাখল সূর্যকে! তবে কাউকেই তেমন আপে করতে দেখা গেল না। সাগরের বিশালতার কাছে জাগতিক দেনা-পাওনার হিসাব যে ভীষণ তুচ্ছ। প্রিয়জনকে ভয়েস মেইল পাঠাল কেউ: 'যন্ত্রবন্দি করে পাঠালাম সাগরের শব্দ; কিংবা আমার হূদয়ের উচ্ছাস!'
দেখা হলো না সূর্যগ্রহণ। উত্তাল সাগরে নিজেকে ভাসিয়ে দিল সবাই_ কেউ সাঁতারে, কেউ আবেগে! হায় প্রকৃতির কী নিষ্ঠুর পরিহাস, রাতে আকাশ একদম ঝকঝকে-তকতকে! দুধের সাধ ঘোলে মেটাতে রাতে আয়োজন করা হলো নত্র দর্শনের। অভিযাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া হলো ক্যাসিওপিয়া, এন্ড্রোমিডা, ভেনাসের সঙ্গে। রাতে ঘুমাতে যাওয়ার আগে জম্পেশ আড্ডা জমল। কেউ একজন জানালেন, 'আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, পরিস্থিতি খারাপ হবে আরো।'
হোক, কুছ পরোয়া নেহি। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি-বা ভয়!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×