somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্মার্টফোন ও শৈশবের অপমৃত্যু

১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সময়ের কথা বলছি সে ছিলো এক অন্যরকম সময়। কি যেনো এক অস্থিরতায় কিছুতেই স্বস্তি পেতাম না। তখন আমাদের নায়ক ছিলো ফেলুদা, শার্লোক হোমস, টেনিদা, কাকাবাবু, কিশোর, মুসা, রবিন, হাকলবেরি ফিন, টম সয়্যার আরো কতো কে। আজ এর প্রেমে পড়ি তো কাল ওর। কোনদিন নিজেকে মনে হতো কিশোর পাশা আবার কোনদিন হয়ে যেতাম দু:সাহসী টম সয়্যার। অ্যাডভেঞ্চারের নেশায় ছিলাম পাগল। গুপ্তধনের নেশায় শেষটায় একদিন বন্ধু ফয়সালকে নিয়ে কুমিল্লা জিলা স্কুলের ম্যাপই তৈরী করে ফেললাম। গুপ্তধন পেতে হলে ম্যাপতো লাগেই ..

সে সময়ে অ্যাডভেঞ্চারের পাশাপাশি আমরা সত্যিকারের মানবিক হয়ে উঠছিলাম। আঙ্কেল টমের* দুঃখ আমাদের ঘুমাতে দিতো না। হোয়াইট ফ্যাঙ** পড়ার পর আমি বাসায় কুকুর পোষা শুরু করেছিলাম। ‘উভচর মানুষ’*** পড়ে দুইদিন এত বিষন্ন ছিলাম যে শেষে বাসার মাস্টারমশাই আম্মুকে ডেকে বললেন ছেলের মতিগতি ভালো ঠেকছে না, খোঁজ নেন প্রেমে টেমে পড়লো কিনা।

তো সেসময়ে আমরা ছিলাম নিতান্তই বোকাসোকা মানুষ। আনস্মার্টও বটে। দিনের পর দিন দুটো শার্ট ধুয়ে ধুয়ে পড়ে কাটিয়ে দিতাম। বছরে কাপড় পেতাম এক ঈদে। বিলাসিতা বলতে ছিলো শুধু বই কেনা। তবে সেই বই কেনার জন্য কোন আলাদা বাজেট থাকতো না। আয়ের প্রধান উৎস ছিলো স্কুলের রিক্সা ভাড়া। একদিন হাটলেই ৫ টাকা রোজগার হয়ে যেতো। আর টানা সপ্তাহখানেক হাটতে পারলে একটা বই কিনতে পারতাম। আয়ের আরেকটা অপ্রধান উৎস ছিলো স্কুলের টিফিনের টাকা। অপ্রধান কারন বিশেষ বিশেষ মুহূর্তেই সেটা পেতাম। এক সপ্তাহ হাটাহাটি করে যখন বইটা কিনে নাকের কাছে নিয়ে পাতা গুলোর ঘ্রাণ শুকতাম তখন মনে হতো আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

অনেক লম্বা ভূমিকা দিলাম এবার আসল কথায় আসি। আমারা ধীরে ধীরে একটা অস্বাভাবিক প্রজন্ম তৈরী করছি। যে প্রজন্মের হাতে আছে একটা স্মার্টফোন। তার আর কিছুই নেই। তার কোন স্বপ্নের নায়ক নেই, কোন স্বপ্ন নেই, কারও জন্য কোন অনুভুতি অবশিষ্ট নেই। তার আছে স্মার্টফোন আর সে নিজে। তার যাবতীয় চিন্তা চেতনা নিজেকে ঘিরে আর সেই চেতনার হাতিয়ার হচ্ছে তার হাতের স্মার্টফোন। সে নিজেকে খুজে পায় সেলফিতে। সুখ গুলো মেপে নেয় কমেন্ট সংখ্যায়। ফেলুদার সাথে তাদের পরিচয় নেই। কিশোর, মুসা তাদের বন্ধু নয়। আঙ্কেল টমের জন্য তাদের নির্ঘুম রাত কাটাতে হয় না। কারন রাত কাটানোর জন্য তার আছে স্মার্টফোন আর ফেসবুক।

ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখলে কষ্ট লাগে। নতুন বইয়ের ঘ্রাণ কি অপূর্ব বেচারারা তা জানে না। দিনের পর দিন হেঁটে টাকা জমিয়ে বেই কেনার আনন্দ ওরা কখনো পায়নি। সম্পূর্ণ অপরিচিত আঙ্কেল টম কিংবা হোয়াইট ফ্যাঙ এর জন্য মন খারাপ করতে করতে যে মানুষটার জন্ম হয় ওরা সেই মানুষটা হতে পারছে না।

টীকা:
* আঙ্কেল টম: হ্যারিয়েট বিচার স্টো’র বিখ্যাত কিশোর উপন্যাস “আঙ্কল টমস্‌ কেবিন” এর প্রধান চরিত্র।
** হোয়াইট ফ্যাঙ: জ্যাক লন্ডনের কালজয়ী উপন্যাস। ছোট একটি কুকুরের বাচ্চার কাহিনী নিয়ে রচিত।
*** উভচর মানুষ: আলেক্সান্দর বেলায়েভের বৈজ্ঞানিক কল্পকাহিনী।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×