আমার শব্দ চুরি হয়ে গেছে...
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা অনেকে একসাথে আড্ডা দিতাম। এই আড্ডায় সিনিয়র জুনিয়র তেমন একটা ব্যবধান ছিলোনা। বর্তমানে যে স্থানে নয়া দিগন্ত পত্রিকা অফিস সেখানটা এক সময় খোলা একটা জয়গা ছিলো। আমরা গিটার নিয়ে গান করতাম। চুটিয়ে আড্ডা দিতাম। অনেক মজার মজার ঘটনা আজো আমার মনকে দোলা দিয়ে যায়।
আমাদের এক ছোট ভাই নাম তার আনন্দ। আমার কাছে গিটার শিখতো। আমি যখনই কোন গান লিখতাম কিংবা যখনই কোন নতুন সুর মনে আসতো তা সবার সাথে শেয়ার করতাম। সবার মতামত চাইতাম সুরটা কিংবা লেখাটা কেমন হলো। ভাল ভাল অনেক গান সেই আড্ডা থেকে সৃষ্টি করেছি আমি। সেই আনন্দ নামের ছেলেটা এখন অষ্ট্রেলিয়া থাকে। আমার জীবনের সব চেয়ে সুন্দর গানটার কিছু কথা এবং এর সুর সে কপি করে নতুন কিছু গানের কথা ও সুর দিয়ে সে আরেকটা গান তৈরী করেছে। আমাকে একবারো জানায়নি বিষয়টা। কিছুক্ষন আগে গানটা যখন একটা রেডিও চ্যানেলে শুনলাম তখন মনটা আমার একেবারে ভেঙ্গে গেলো। অনেক কষ্ট হচ্ছে। সামান্য অর্থিক সমস্যার কারনে আমার গানটা এখনো রিলিজ করতে পারিনি। সেই সুযোগটা কাজে লাগালো ছেলেটা। আমি হয়তো একদিন গানটা আমার মতো করে ঠিকই রিলিজ করবো কিন্তু তখন হয়তো আমাকেই গান চোর বলবেন আপনারা...অনেক কষ্ট হচ্ছে ভাবতে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন