ক্যামেরা কেনার মজার কাহিনী
১১ ই জুন, ২০০৯ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাহিনীটি আমার এক বন্ধুর। সেদিন আমরা পাঁচ জন গিয়েছিলাম বসুন্ধরাসিটিতে, আমাদের উদ্দেশ্য ছিল একটি ডিজিটাল ক্যামেরা ক্রয় করা । গ্রামিন ফোনের সেল বাজার থেকে খুঁজে বের করা হয়েছিল ঐ ডিজিটাল ক্যামেরা বিক্রেতাকে । আমার বন্ধুর ধারনা ছিল ক্যামেরাটি তার কাছ থেকে ছিনতাইকারী ছিনিয়ে নিবে তাই সে আমাদের পাঁচ জনকে নিয়েগিয়েছিল, সে অবশ্য আরো কয়েক জনকে নিতে চেয়েছিল । অবশেষে সাত হাজার টাকা দিয়ে ক্যামেরাটি ক্রয় করা হল । ক্রয়/বিক্রয় পর্ব শেষে আমাদের এক বন্ধু বিক্রেতাকে চায়ের অফার দিলে বিক্রেতা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে ডান দিকে গিয়ে চা খেতে চাইলেন, আমরা রাজি হলাম কিন্তু আমাদের ক্রেতা বন্ধু চাইল বসুন্ধরা সিটি থেকে বের হয়ে বাম দিকে গিয়ে চা খেতে,অবশেষে চা খাওয়া আর হল না, বিক্রেতার তাড়া থাকাতে তিনিও চলে গেলেন। বিক্রেতা চলে যাওয়ার পরে আমাদের ক্রেতা বন্ধু বাঁকা হাসি দিয়ে বল্ল “উনি যে কারনে বাম দিকে চা খেতে আসলেন না আমিও ঠিক কারনেই ডান দিকে যাই নি”। আপনাদের কাছে আমার প্রশ্ন কি সে কারন, যে কারনে আমরা ডান দিকের চা খেলাম না?
.
.
.
.
.
.
কারন আমার বন্ধুর ধারনা ছিল বিক্রেতা ছিনতাইকারী দলের একজন (ভূলে যাবেন না¬ -আমরা ছিলাম পাঁচ জন, বিক্রেতা ছিলেন একা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন