somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার দুর্ঘটনাঃ কবে আমাদের বোধোদয় হবে

০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএম ডিপোর দূর্ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় দুর্ঘটনা হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে এর চেয়ে আরো বড় ভায়াবহ দূর্ঘটনা বিভিন্ন দেশে অহরহ ঘটছে। তবে আমাদের দেশের সমস্যা হচ্ছে দূর্ঘটনার সময় অনেক হৈচৈ হলেও পরে সবাই ভুলে যায়। কেন দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে ভবিষ্যতে প্রতিরোধ করা যাবে, আবার দূর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধার কাজ চালানো যাবে, ক্ষয় ক্ষতি কিভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যাবে তা নিয়ে তেমন কোন কাজ হয় না।

আমাদের দেশে এখনো ১০ তলার বেশি উচ্চতায় কোন ভবনে আগুন লাগলে তা নেভানোর ব্যবস্থা নেই। বড় কোন লঞ্চ ডুবে গেলে তা উদ্ধারের কোন ব্যবস্থা নেই। বড় কোন ভবন ভেঙে পড়লে ১ মাসেও পুরোপুরি উদ্ধারের সক্ষমতা নেই।

এই যে নেই, তা নিয়ে কোন কাজ হচ্ছে বলে বছরের বছর কোন দৃশ্যমান কাজ হচ্ছে না। আল্লাহ না করুক, এই বিস্ফোরনে বড় কোন ভবন ভেঙে যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যেত, তা আবার চালু করতে নূন্যতম ৭ দিন লাগত। পোর্ট, আমদানী রপ্তানী বন্ধ হয়ে যেত।

আমাদের কোন বিকার নেই।

বড় কোন ভূমিকম্পে যদি ঢাকার ৩০০-৪০০ বাড়ি ভেঙে পড়ে, হাজার হাজার মানুষ তবে ভাঙ্গা ভবনের নিচে না খেয়েই মারা যাবে। হয়ত লাশের গন্ধে শহর দীর্ঘদিনের জন্য পরিত্যাক্ত করা লাগতে পারে। একটা ভবন উদ্ধারেরই সক্ষমতা আমাদের নেই, শত শত ভবন ধংশ হলে অবস্থা ভয়াবহ হবে।

আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলি যাদের সংশ্লিষ্ট বিষয়গুলি দেখা দরকার, তারা তাদের কাজ ঠিক ভাবে করেন না। টাকা নিয়ে অনুমিতি দিয়ে দেন। নিয়মিত পরিদর্শন করেন না। দুর্ঘটনা ঘটলে সেসব বড় কর্তারা টিভিতে মতামত দেন, আর সাধারন কর্মিরা প্রান দেন।

বলা হচ্ছে ডিপোতে রাসায়নিক রাখার অনুমতি ছিল না। তারপরেও রেখেছে।
কিসের অনুমতি নিয়েছে, কি করছে, অনুমতির বাইরে কিছু করছে কিনা তা সংশ্লিষ্ট বিভাগগুলি কখনে চেক করে দেখে না। এজন্য এদের কখনো দায়ি ও করা হয় না।

আমরা এত উন্নত হয়েছি, দেশ কানাডা সিংগাপুর হয়ে গেছে, তবে দেশের আইন কানুন নিয়ম শৃংখলা ঠিক হয় নি। হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলছে, কয়েককোটি টাকা খরচ করে কয়েকটা উচু ক্রেন, বা ভাসমান ক্রেন আমরা কিনতে পারি না।

কবে আমাদের বোধোদয় হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৪৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×