somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ রাষ্ট্রের নির্বাচন প্যাঁচালী

২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে। এরপর সময়ও বয়ে গেছে। সপ্তাহদুয়েক তো পার হয়েই গেল। তফসিল অনুযায়ী আগামী ১৮ই ডিসেম্বর '২০০৮ ইং অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আর তার মাধ্যমে গঠিত হবে বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তী রাজনৈতিক সরকার-কাঠামো।
সর্বাধিক আলোচিত দলগুলোর মধ্যে বর্তমানে কাজ করছে অনেক মতামতের অমিল।
নির্বাচনের পর্যালোচনা ও পূর্বকথা :
বর্তমান [তত্বাবধায়ক] সরকার ২০০৬ সালে একবার ঘোষণা করেছিল, রাষ্ট্রের অগোছালো পরিস্হিতি কমিয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন দিতে বছর দুয়েক সময় প্রয়োজন। সেই দু'বছর শেষ হতে চলল। দেশে চলমান জরুরী অবস্হা বর্তমান। দেশ জুড়ে মোতায়েনকৃত সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছেন সেনাপ্রধান।
এখন সমস্যা হলো প্রধান রাজনৈতিক দলগুলোর বড় অংশের কতিপয় ঊর্ধ্বতন নেতৃত্ব আইনগত জটিলতার আবর্তে প'ড়ে জরুরী অবস্হার মধ্যে মনোনয়নপত্র [সংসদ+উপজেলা] দাখিল করতে পারছেন না বা নির্বাচনে অংশ নিতে পারছেন না বিধায় ...... বুঝতে কোন অসুবিধা থাকার কথা নয় কেন চারদলের দাবীর দফাসংখ্যা ৭ থেকে ৪-এ নামল। [আবার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তা ৪ থেকে কমে ৩-এ এসে ঠেকেছে।]

বেগম খালেদা জিয়া গত ১৭ই নভেম্বর চারদলীয় জোটের পক্ষে প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে ৪ দফা উল্লেখ ক'রে সংশ্লিষ্ট মহলকে ৪৮ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন:
১. দেশ থেকে জরুরী অবস্হা সম্পূর্ণ প্রত্যাহার
২. আরপিও'র ৯১-র ই ধারাসহ সংবিধানের সাথে সাংঘর্ষিক অন্যান্য ধারা বাতিল
৩. উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের তারিখ থেকে কমপক্ষে একমাস পিছিয়ে দেওয়া এবং
৪. হজ্জ্ব যাত্রীদের ভোট দেবার সুযোগ নিশ্চিত ক'রে জাতীয় সংসদের নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের ব্যাপারে আগামী দুই দিনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।
বেগম জিয়া দাবীগুলো উল্লেখ ক'রে বলেন, "যদি তারা তা না করে এবং তার জন্য যদি নির্বাচন অনিশ্চিত হয় তবে তার সম্পূর্ণ দায় এই সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।"
[সূত্র: এটিএন বাংলা নিউজ ১৭/১১/০৮]

পাশাপাশি চারদলীয় জোটের অন্যতম শরীক দলের নেতা মুতিউর নিজামী এই লেবেল প্লেয়িং ফিল্ডে তার দলের অবস্হান জনগণ না সরকার না আদালত বা কোন্‌ মহলর কাছে ব্যাখ্যা করতে চাইলেন?---
"কোন মহল যাতে ষড়যন্ত্র করতে না পারে সে জন্যই জামাত নির্বাচনে যেতে চায়। নির্বাচন হতে হবে এ ব্যাপারে বিরোধের অবকাশ নেই। সরকার গঠণের ক্ষেত্রে নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতিতে আমরা বিশ্বাসী নই।"
[সূত্র: এটিএন বাংলা নিউজ ১৭/১১/০৮]

আটচল্লিশ ঘন্টা পেরোবার পর তাদের দাবীপূরণ না হওয়ায় দাবীর দফাসংখ্যা নেমে আসে ৩-এ।
বেগম জিয়া গতকাল ২০শে নভেম্বর মিডিয়ার সামনে এবার ৩ দফার পরিষ্কার বিবৃতি দেন: ২৮শে ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট নির্বাচনে অংশগ্রহণে রাজী। তবে-
১. নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থেকে জরুরী অবস্হা পুরোপুরি তুলে দিতে হবে
২. আরপিও'র ৯১-এর ই ধারা বাতিল এবং
৩. উপজেলা নির্বাচন একমাস পিছাতে হবে।
[সূত্র: এটিএন বাংলা নিউজ ২০/১১/০৮]

হজ্জ্ব যাত্রীদের ভোট দেবার পূর্ববর্তী ৪ নং দফা বাদ! এটা নিযে কারও মাথাব্যথা নেই বা জনগণের অধিকার সম্পর্কিত বিষয় এই লেবেল প্লেয়িং ফিল্ডে হয়তো কোন পক্ষই আনতে চান না জোড়ালোরুপে।
আওয়ামী লীগের ব্যস্ততাটা অবশ্য মনোনয়ন পত্র দাখিলের দিকে বেশী দেখা যাচ্ছে। আর যারা মনোনয়ন পাননি তাদের একাংশের নিরুত্তাপ মন্তব্য:
"আওয়ামী লীগ একটি বড় দল। মনোনয়নপ্রত্যাশী সবাইকে খুশী করা সম্ভব নয়"- সৈয়দ আশরাফ। [সূত্র: আজকের ২১/১/০৮ দৈনিক প্রথম আলো]

আজ ২১/১১/০৮, শুক্রবার সরকারপক্ষ আবার বসবে চারদলীয় জোটের সাথে ৩ দফা নিয়ে.....

নির্বাচন নিয়ে এই প্যাঁচাল আর ভাল্লাগ্‌তাসে না। যাই গোসল করি।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×