
পুরনো দিনের ভালোবাসাগুলোর কথা শুনলে কিংবা পড়লে আমাদের এই প্রজন্মকে অনেক নির্লজ্জ মনে হয়। এখন ভালোবাসার স্থানে জায়গা করে নিয়েছে প্রেম, টাইম-পাস, হ্যাং-আউট, চেক-ইন ইত্যাদি। কালের বিবর্তনে ভালোবাসার ক্ষেত্রে প্রতারণার ঘটনা অনেক বেশি হয়ে গেছে।
আগে ভালোবাসায় মিশে থাকতো দুটি জীবনের সুখ, দুঃখ, অভিমান, একটু ভয়, অনেক খানি লজ্জা, সামাজিকতা, ধর্মীয় অনুশাসন। কিন্তু এখন ভালোবাসার নাম করে যা চলছে তাতে এই সবের বেশির ভাগই অনুপস্থিত।
এখনকার অধিকাংশ ভালবাসাগুলো ভয়, লজ্জা, সামাজিকতার ধার তো ধারেই না বরং নির্লজ্জতার চাদরে মোড়ানো এক অসুস্থ বেহায়াপনা।
দিন অবশ্যই বদলেছে। সমাজ বদলেছে, সেই সাথে মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। কিন্তু এত কিছুর পরিবরতনের মানে এই নয় যে ঝোপে ঝারে নিজের ভালোবাসা সব উজাড় করে দিতে হবে।
হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের নিজের ব্যাপার যে আপনি কোথায় কি করবেন। তাই বলে সুন্দর সমাজের মানুষদের মাঝে একটা অসুস্থ স্বভাব ঢুকিয়ে দেওয়ার কোন অধিকার কারো নেই।
ভালোবাসা অনেক পবিত্র। বলা হয়ে থাকে স্বর্গ থেকেই ভালোবাসা আসে। এই স্বর্গীয় ভালোবাসার অর্থ নষ্ট করে দেওয়ার অধিকার কারো নেই। সেই অধিকার কাউকে দেওয়া হয়নি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



