somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ প্রহরে

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে আমাদের বাড়ি ভর্তি লোকজন। অনেক দিন এই বাড়িতে এতো লোকের সমাগম হয়নি। শুনেছিলাম সেই দাদু যখন মারা গিয়েছিলো তখন বাড়ি ভর্তি লোক এসেছিলো। চেয়ারম্যান ছিল তো হয়তো সেই জন্যই। অনেক দিন পর বাড়ির আনাচে কানাচে মানুষ।
আসলে হয়েছে কি আমাকে দেখতে এসেছে। আমাকে বললে ভুল হবে আমার লাশ দেখতে এসেছে। এখন তো আমি আর আমি নেই। লাশ হয়ে গেছি। আমি আত্মা হয়ে ছুটে বেড়াচ্ছি আর আমার নিথর দেহটা এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে।
আমি মারা গেছি সেই ভোর বেলা। রাতে ঘুমিয়েছিলাম, সেই ঘুমের ঘোরেই শেষ। মরার আগে পানি খেতে খুব ইচ্ছা হয়েছিল কিন্তু কীভাবে কি হয়েছে বুঝিও নি আর পানিও পাই নি। হয়তো অনেক পাপ করেছিলাম বলে মরার সময়েও পানিটা পেলাম না। পানি তেমন বড় ব্যাপার না। আসল ঘটনা শুরু হবে পরে। কবরে নামিয়ে সবাই যখন চল্লিশ কদম সরে আসবে কবর থেকে তার পর শুরু হবে আমার সাথে মাটির খেলা। সারা জীবন যা পাপ করেছিলাম সব এক সাথে বুঝিয়ে দিবে দুই পাশের মাটির একটা চাপ। সেই চাপ কখন খাবো সেটা আপাতত বুঝতে পারছি না। জোহরের পর হবে নাকি আসরের পর সেই সিদ্ধান্ত এখনো কেউ নিতে পারে নি। আসলে নিবেই বা কে? বাবা মায়ের এক মাত্র সন্তান আমি। মা তো সেই সকাল থেকে শোকে পাথর হয়ে আছে। বাবাও মূর্তিমান। কারো সাথে কথাই বলছে না। এভাবে সিদ্ধান্ত নেওয়া যায়!
আমি মারা গেছি সেই ভোরে। সকাল পর্যন্ত কেউই জানে না। আসলে দেরি করে ঘুম থেকে উঠি তো তাই সবাই ভাবছে হয়তো ঘুমিয়েই আছি। আম্মুই বুঝতে পারছে আগে।
আম্মুর জন্যই কষ্ট হচ্ছে সব থেকে বেশি। হয়তো নানুর পরে আম্মুর সব থেকে ভালো বন্ধু ছিলাম আমি। নানু তো সেই কবেই না ফেরার দেশে চলে গেছে। আর আজকে আমিও। তবে আমি মাঝে মাঝেই আম্মুর কাছে ফিরে আসবো। স্বপ্নে আম্মুর সাথে ঘুমাব। আমি না আসলে আর কে আসবে? আম্মুর আর কেউ আছে নাকি?
আমাকে গোসল করিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রাজ্যের লোক আসছে দেখতে। সবার মুখে একই কথা। আহা! মাষ্টার সাহেবের জুয়ান পোলা। আহা রে! আর কেউ কিছু বলতে পারে না। সবাই চুপ চাপ কেটে পরে। আসলে সত্য বলতে কি আমার লাশটা যে বারান্দায় রাখা আছে সেটা দেখে আমারও সহ্য হচ্ছে না। আত্মা সম্ভবত কাঁদতে পারে না। না হলে আমি এতক্ষণে কেঁদে ফেলতাম।
ছোট বেলায় পাশের বাসার আসাদের সাথে আমার সব সময় ঝগড়া হতো। এমনকি বড় হয়েও। সে আজকে অঝোরে কাঁদছে। কি আফসোস! তার ভালোবাসাটা আগে বুঝতে পারিনি।
আজকে অনেক দিন পর সামিহাও আমাকে দেখতে আসছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ওর তো আসার কথা না। আমার মৃত্যু তো তাকে শান্তি দিয়েছে। অন্তত সে তো তাই বলেছিল। সে এখনও আমাকে দেখে নি। আম্মুর পাশে বসে বসে কাঁদছে। হয়তো দেখবে না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম কেউ কারো মুখ দেখব না। কিন্তু এ কি! সে কেন আমার লাশের দিকে এগিয়ে যাচ্ছে? আমি ছুটেও যেতে পারছি না। যেতে পারলে কিংবা আমার শক্তি থাকলে আমি কাফনটা নিজের মাথায় জড়িয়ে নিতাম।
কিন্তু কি আর কথা সে আমার মুখ দেখেই কান্নায় ভেঙ্গে পড়লো। প্রতিজ্ঞা ভেঙ্গে যাওয়ায় এক দিক দিয়ে ভালোই হয়েছে। সে তো অন্তত হাফ ছেড়ে বাঁচল।
সামিহা চলে যাচ্ছে। তার মাথায় ঘোমটা। সেই সেদিনের মতোই। যেদিন সে আমাকে বলেছিল এভাবে ঘোমটা দিয়েই সে আমার বউ হবে।
আম্মু কে দেখে খুব খারাপ লাগছে। কাঁদতেও পারছে না। খুব ইচ্ছা করছে আম্মুর কোলে জটলা পাকিয়ে ঘুমিয়ে পড়ি। সেই ক্লাস ফাইভ, ফোর কিংবা থ্রির মত। কিন্তু পারবো না এখন। পুত্র শোকে ক্লান্ত আম্মু।
আচ্ছা এ কি হচ্ছে। সবাই আমার লাশের পাশে কেন? আমার লাশ উঠিয়ে নিচ্ছে। আম্মু অস্থির হয়ে গেছে। আম্মু এমন করছে কেন? না এই দৃশ্য আমি দেখতে পারবো না। আমাকে দূরে চলে যেতে হবে। অনেক দূরে। সতিই অনেক দূরে......
বিঃদ্রঃ সবটাই কল্পনা। একটু ভেবে দেখলাম আমার আত্মাকে কতোটা কষ্ট সহ্য করতে হবে। লিখতে লিখতে লেখকেরও কান্না আসে। এই কান্নার নাম স্বর্গীয় কান্না।

সত্ত্বঃ লেখক
লেখকঃ রায়হানুল ফেরদৌস রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়।
পঞ্চগড়।
ছবিঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×