somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলা হল ইসলামী ব্যাংক হামলা দিতে..উল্টা দিয়া দিল ডাচ বাংলায় হামলা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা ভরার সময় ৮৩ লাখ টাকা ডাকাতির অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেছেন অরনেট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামের একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির উপসহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ওই নিরাপত্তা প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে। জব্দ করা হয়েছে বুথের সিসি ক্যামেরার ফুটেজ।
মামলার এজাহারে বলা হয়, অরনেট সিকিউরিটি রাজধানীর একটি অংশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভরার জন্য চুক্তিবদ্ধ। নিরাপত্তা প্রতিষ্ঠানটি তাদের বিশেষ নিরাপদ গাড়িতে টাকা বহন করে বুথে ভরে থাকে। গত রোববার রাতে বুথে টাকা ভরার জন্য পাঁচটি ট্রাংকে পাঁচ কোটি টাকা নিয়ে একটি মাইক্রোবাসে অরনেটের পাঁচ কর্মী বের হন। তাঁরা হলেন, গাড়িচালক আনোয়ার হোসেন, গানম্যান সুখরঞ্জন শিকদার, জ্যেষ্ঠ নির্বাহী আবদুর রউফ, নির্বাহী শফিকুল হক ও মশিউর রহমান। রাত দেড়টার দিকে গ্রিন রোড-পান্থপথ ক্রসিংয়ে ডাচ-বাংলার বুথে টাকা ভরার জন্য মাইক্রোবাসটি থামে। এক কোটি টাকা ভর্তি একটি ট্রাংক নিয়ে কর্মকর্তারা বুথের ভেতরে ঢোকেন। বুথের মেশিনে ২০ লাখ টাকা ঢোকানো হয়। বুথের ভেতরে অবশিষ্ট তিন লাখ চার হাজার টাকাসহ মোট ৮৩ লাখ চার হাজার টাকা ট্রাংকে ভরে বের হয়ে আসেন কর্মকর্তারা। ৮৩ লাখ টাকার ট্রাংকটি মাইক্রোবাসের ব্যাকডালা (পেছনের দরজা) খুলে ঢোকানোর সময় একটি সাদা রঙের পিকআপ মাইক্রোবাসটি অতিক্রম করে। কিছুক্ষণ পর ওই পিকআপটি দ্রুতগতিতে পিছিয়ে এসে মাইক্রোবাসের পাশে দাঁড়ায়। পিকআপ থেকে ১০-১২ জন লোক লাঠিসোঁটা, রামদা হাতে নেমে এসে মাইক্রোবাসের কাচ ভাঙচুর শুরু করে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাসের চালককে রড দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে লুটেরারা ৮৩ লাখ টাকার ট্রাংকটি নিয়ে যায়। এ সময় গানম্যান সুখরঞ্জন দুটি গুলি করেন।

প্রথম আলো
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং

লিখেছেন কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬

১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×