somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের সমাবেশে ছাত্রলীগের হুমকি : মাহমুদুর রহমানকে খতম ও পিয়াস করিম আসিফ নজরুলের চামড়া তুলে নেয়া হবে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহবাগের সমাবেশ থেকে গতকাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট বুদ্ধিজীবী ড. পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. আসিফ নজরুলকে হুমকি দেয়া হয়েছে। মাহমুদুর রহমানকে খতম করে দেয়া এবং পিয়াস করিম ও আসিফ নজরুলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেয়া হয়।
গতকাল মঞ্চে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ‘আমার দেশ সম্পাদক আপনাকে বলছি, শাহবাগ আন্দোলন নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা লিখলে আপনাকে খতম করা হবে। তিনি বলেন, ‘আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও দিগন্ত টিভি বন্ধ করতে হবে। এসব গণমাধ্যম দেশের শত্রু আর রাজাকার কুলাঙ্গারদের সহযোগী। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীরা এসব গণমাধ্যম বর্জন করে এগুলোর সাংবাদিকদের প্রতিহত করুন।
কেন্দ্রিয় ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘রাজাকারদের সহযোগী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের চামড়া আমরা তুলে নেব। আমার দেশ আমাদের আন্দোলনের বিরুদ্ধে মনগড়া রিপোর্ট করছে।’ এ সময় তিনি মাহমুদুর রহমানের উদ্দেশ্যে দর্শক, শ্রোতাদের কাছে প্রশ্ন রাখেন ‘মুক্তিযোদ্ধাদের বাংলায় রাজাকারদের সহযোগীদের এতো সাহস হয় কি করে?’।
কেন্দ্রিয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে কিছু কুলাঙ্গার শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার করছে।’ বক্তব্যে ছাত্র লীগের ওই নেতা ড. পিয়াস করিম, অধ্যাপক ড. আসিফ নজরুলের নাম উল্লেখ করে বলেন, ‘সাবধান করে দিচ্ছি, শাহবাগ আন্দোলন নিয়ে আর উল্টা পাল্টা কথা বললে আপনাদেরও নির্মূল করা হবে। আপনাদের পিঠের চামড়া থাকবে না।
গতকাল মঞ্চে আমার দেশ সম্পাদক সম্পাদক মাহমুদুর রহমানের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র লীগ সভাপতি মেহেদি হাসানন মোল্লা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্র নেতা সাদেকুর রহমান, ছাত্র ঐক্যফোরামের আহবায়ক সোহান সোহরাব, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রমুখ। View this link
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং

লিখেছেন কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬

১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×