গল্পের যতিপথে যদি চলেই এলে
খররোদ এই শহরে ভিড়ের রাস্তা পেরিয়ে
তবে ঘরে এসে বসো
সহজ করে নাও নিজেকে ।
ফ্রিজে রাখা ঠাণ্ডা পানীয়গুলো
চুমুক দিয়ে দেখতে পার, যদি ভালো লাগে;
আর ঐ নীল মলাটের ছবির বইটা, পাশেই রাখা
খুলে দেখতে পার ইচ্ছে হলে ।
তোমাকে খুশি করতে পারি এমন কিছু নেই আমার ঘরে
ভোলাব কী দিয়ে?
বলবোনা সন্ধ্যেটা কাটিয়ে যাও আমার সাথে
ইচ্ছে হলে চলে যেও, থাকতে চাইলে বেশ।
তার আগে আরাম করে বসো ওই গদি-আঁটা চেয়ারটায়
আর আমাকে বলো বলতে ভালো লাগে যা কিছু তোমার ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



