somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের প্রশ্রয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের ঘাটিতে পরিণত করেছে ছাত্রলীগ

২৭ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসের ঘাটিতে পরিণত করেছে। অবিলম্বে চিহ্নিত এইসব ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আজ বা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঢাকা বিভাগের সদস্যপ্রার্থীদের দিনব্যাপী শিক্ষাশিবিরে র বক্তব্যে এ কথা বলেন। শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিমউদ্দিন, সেক্রেটারী জেনারেল মু. দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আব্দুল জব্বার, প্রকাশনা সম্পাদক নিজামুল হক নাঈম, স্কুল কার্যক্রম সম্পাদক মাকসুদুর রহমান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম আকন্দ, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, ঢাকা মহানগরী পূর্ব সভাপতি মু. ইয়াছিন আরাফাত প্রমূখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক সাধারণ ছাত্র হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, গুলি বোমাবাজি ও ভাংচুরের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বারবার সন্ত্রাসী কর্মকান্ড চালালেও সরকার এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। কার্যত যে সরকার তার ছাত্রসংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার দেশ চালানোর নৈতিক অধিকার নেই। ছাত্রলীগ আজ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। তাদের সন্ত্রাসী কার্যকলাপকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার করা আজ সময়ের দাবি। সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত তাদেরকে অতি সত্ত্বর বহিষ্কার করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস নির্ভর রাজনীতির পরিবর্তে নৈতিকতা সম্পন্ন আদর্শিক রাজনীতিই পবিত্র শিক্ষাঙ্গনকে রক্ষা করতে পারে। ছাত্রশিবির সেই আদর্শিক রাজনীতিরই ধারক। সরকার সন্ত্রাসীদের সন্ত্রাস বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে তাহলে ছাত্রশিবির সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসকে নির্মূল করবে। উক্ত শিক্ষাশিবিরে ঢাকা বিভাগের সদস্যপ্রার্থীরা অংশগ্রহণ করে।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×