somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কেচ 1989

০১ লা ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

84 এবং 85 সালে আমি দুইবার আর্ট ইনসটিটিউটে ভর্তি পরীক্ষা দিছিলাম। ডিজাইন নিয়া একটা প্রশ্ন ভুল বোঝনে শেষের বার, আর কী কারণে জানি না আগের বার টিকিতে পারি নাই। (ভালোই হইছে!) ভর্তি হওনের লাইগ্যা অনেক দৌড়াদৌড়ি করছি। মনে আছে কোনো আর্টিস্ট বড় ভাইয়ের বাসায় গেছিলাম, তারপরে রণবীর এক অনুজ আত্মীয়রে লইয়া ওনার বাসায়ও গেছিলাম। কাম হয় নাই। আল্লাহ আমারে অ্যামেচার আটিস বানাইয়া রাখছেন।

তো ভর্তি হইতে না পারনে তো আর আমার ছবি আঁকনের ইচ্ছা উধাও হইয়া যায় নাই। আমি নিউ মার্কেটের মডার্নদোকানটা থিকা নিয়মিত ছবি আঁকনের খাতা কিনতাম। যেহেতু খাত কিনতাম, ছবি আঁকতাম।

অনেকেই আমি যে মোটামুটি বড় আর্টিস্ট বুঝতে না পাইরা আমার খাতা টাইনা নিয়া জোর কইরা ছবি আঁইকা দিত। আমার খাতায় ওই সব ছবি এহনো আছে। দিনমান আমি ওই খাতা লইয়া ঘুরতাম। আর স্ট্যাডলার 2 বি পেনসিল দিয়া ঘইষা ঘইষা ছবি আকতাম। ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র আর শাহবাগের আজিজ মার্কেট আছিল আমার সীমানা।

পরে ছবি আর বিশেষ আঁিকি নাই। এখনো আঁিক না। ওই সময়কার (89-96) অনেকগুলা খাতা ধুলামলিন হইতে আছে। ছবিগুলার স্মৃতিরক্ষার্থে একটা স্ক্যানার কিনছি। সাড়ে তিন হাজার টেকা নিছে। এখন স্ক্যান কইরা কইরা কমপিউটারে জমাই।

এই ব্লগে দেওয়া শুরু করছি। অত্যাচার বোধ না করলে কিছু ছবি আমি মাঝে মাঝে পোস্ট করুম। কারো ভালো বা খারাপ লাগলে তা যদি জানতে পারি তাইলে খুব আনন্দ হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×