somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প 1989

২১ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গল্পটা 1989 সালে লেখা। এর আগে আমি কাটর্ুন পত্রিকা ও রহস্য পত্রিকায় কিছু গল্প ধরনের লিখছিলাম। তবে এইটা যখন লিখছি তখন সিরিয়াস গল্প লেখনের চেষ্টা আমি করছি। 'প্রান্ত' লিটল ম্যাগাজিনে ছাপা হইছিল। লেখালেখির জগতে আমার প্রথম ছাপা জিনিস 'শয়তান' নামের একটা গল্প। ওইটা রহস্য পত্রিকা 'পাঠকের গল্প বিভাগে ছাপছিল। খুব সম্ভব 1985 সালে। এপ্রিল মাসে।এসএসসি পরীক্ষা দেওনের সময় লেখছিলাম গল্পটা। ছাপা হওনের পরে রহস্য কর্তারা দশ কপি পত্রিকা পরবতর্ী দশ মাস আমারে দিয়া গেছেন।

কার্টুন পত্রিকায় লেখার ব্যাপারটা রোমান্টিক আবহের ছিল। আমি ঢাকার বাড্ডায় থাকতাম। কার্টুন পত্রিকায় লেখা দেওয়াটা কেমনে শুরু করছিলাম এখন আর মনে নাই। তবে রোমান্টিকতা হইত খুব। আমি সকাল বেলায় বাসে কইরা গুলিস্তান যাইতাম। ওইখানে ওসমানী মিলনায়তনের মইধ্যে নগর পাঠাগার আছিল। গিয়া টেবিলে বইসা লেখা লেখতাম। কদাচিৎ আবদুল মান্নান সৈয়দের 'মাছ সিরিজ' কবিতার বইয়ের পাতা উলটাইতাম। লেখা শেষ হইলে পলটনের কাটুন অফিসে জমা দিয়া 50 টেকা পাইতাম। খুব বেশিদিন এইরকম লেখালেখি সম্ভব হইল না। কাটর্ুনিস্ট আহসান হাবীব ভাই বললেন মিয়া ওরা তো তোমারে ঠকায়। মাত্র 50 টাকা দেয়। আমি এরপরে কার্টুন পত্রিকায় লেখা বন্ধ কইরা দিলাম।
এবং হালকা লেখালেখি ছাইড়া দিয়া একটা নাটকের গ্রুপ-এ কিছুদিন অভিনয় করি। হের পরে ওই নাটকের দলেও বেশিদিন থাকতে মন চায় নাই। আমি গিয়া ভিড়ছিলাম বিশ্বসাহিত্য কেন্দ্রের লিটল বুদ্ধিজীবীদের পরিমণ্ডলে। সেই গল্প পরে করমুনে। আমার ওই নগর পাঠাগারে (নাকি অন্য কোনো নাম এইটার?) বইয়া বইয়া লেখনের শখ এহনো মস্তিষ্কের অন্ধকারে খেলা করে।

এই গল্পটা দাড়িকমা ছাড়া লিখছিলাম। এক বসায়ই লেখা। কাটাকুটি তেমন করতে হয় নাই। গল্পের নামটাও মাশাল্লা বড় রাখছিলাম। কত আগের কথা!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×