কেউ কি ভাবছেন সব উত্তেজনা কেন কিশোর শেখ সামিউল আলম রাজন হত্যায়? আর সব গণপিটুনি নিয়া কোনো রা নাই। আগে নাইলে ছিল না নাই। কিন্তু এখন তো সব জাইগা উঠছিলেন। সব জাগনারা আবার একে একে ঘুমাইয়া পড়লেন কি?
গণপিটুনির যত ভিডিও ইত্যাদি পাওয়া যাবে তার ভিত্তিতে দোষীদের (দর্শকদেরও) অবিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কেবল শিশু বা কিশোর বা মহিলা নয় সকল গণপিটুনি আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ান। আইন হাতে তুলে নিতে দিবেন না।
ঘটে যাওয়া গণপিটুনির জন্যে প্রতি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অফিসারের জবাবদিহিতা নিশ্চিত করুন। সেই অফিসার গণপিটুনির লোকদের গ্রেফতার করল না কেন বা খোঁজ নিল না কেন ইত্যাদি বিষয়ে ফাঁকি দেওয়ার জায়গা রাখবেন না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



