যেদিন তোমায় পেলাম কাছে কী যে খুশি লাগলো
মনের মাঝে চমৎকার এক অনুভূতি জাগল।
পূরণ হল আমার মনের অনেক দিনের আশা
দেখতে পেলে আমাদের বহু পুরনো বাসা।
তোমায় আমি নিয়ে আসলাম আমার ছোট্ট রুমে
সকাল সকাল আজ আমায় পেয়ে বসলো ঘুমে।
ঘুমিয়ে গেলাম আমি তখন তোমায় আলতো ছুঁয়ে
সারাটা রাত আমার পাশে থাকলে তুমি শুয়ে।
ভোরের বেলায় ঘুম ভেঙ্গে যায় তাকাই তোমার দিকে
মুখটা তোমার ফিরানো আর দৃষ্টি নিচের দিকে।
লাজলজ্জা ঝেরে ফেলে টানলাম আমার বুকে
তুমিও দেখি কায়দা করে আমার দিকে ঝুঁকে,
বলছনা কথা কোন;
আমি বলি, “শোনো”,
“নতুন এসেছো, স্বাস্থ্যও ভাল, এমন-ই থেকো তুমি
যতই হক তমার আমার কথা জানাজানি”।
প্রতিদিনই শুধু তুমি রবে আমার পাশে
রংবেরং এর জামাকাপড় পাবে নতুন মাসে।
একদিন এক দুঘর্টনা ঘটলো, কষ্ট পেলাম কী যে
যার জন্য তোমার কাপড় গিয়েছিল ভিজে ।
আমি-তুমি বসেছিলাম খাটে, আমার হাতে চা
হঠাৎ করে পড়লো কাপ, ভিজলো তোমার গা।
শুকনো কাপড় ভিজিয়ে এনে তোমায় করলাম মালিশ,
নোংরা হয়ে গেল আমার নতুন কোল বালিশ ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


