somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমরা শান্তি চাই

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনলাম, আমাদের প্রিয় ম্যাজিশিয়ান ইমরান ভাইয়ের বিরুদ্ধে মামলা ? কোন হারামজাদা মামলা করছে ? যে ইমরান ভাই আজ শত কোটি মুক্তিকামি মানুষের কথা বলছে তার বিরুদ্ধে যে মামলা করেছে সে নিশ্চয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় ! ইমরান ভাই কোনো ভয় নেই । কিছু বদমাশ সব জাগায়ই থাকে । এগুলো হলো কুকুর, দূর থেকে ঘেউ ঘেউ করবেই । কিন্তু কোনো দিন কামড়াতে সাহস পাবে না । দুঃখের বিষয় হলো এরকম কুকুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ।

রাজনীতিতে সারা দেশ জ্বলছে আর দেশের মানুষ ভূগছে । রাজনীতিবিদ আপনারা কেন আমাদের শান্তি নষ্ট করছেন । আমরা কি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো না ? আপনাদের যদি এত খেলার শখ থাকে স্টেডিয়ামে গিয়ে খেলুন । খেলায় যারা জিতবে তারা ক্ষমতায় থাকবে । শুধু শুধু আমাদের কেন কষ্ট দিচ্ছেন ? আমাদের কি দোষ ? আমরা আপনাদের ভোট দেই বলে ? সত্য কথা বলতে কি এখন কোনো দলেরই আদর্শ নেই ।আপনাদের কাছে অনুরোধ- দয়া করে আমাদের একটু শান্তিতে থাকতে দেন ।

ককটেল ফুটানোর দায়িত্ব দেয়া হয়েছে জামাত শিবির কে, আর মির্জা ফখরুল পেয়েছেন হরতাল ঘোষণার দায়িত্ব । আল্লাহ আমাদের কে তুলে নাও- ওরা মারামারি কাটাকাটি করুক।দেশের যা অবস্থা লাইফ জ্যাকেট আর হেলমেট শুধু সংবাদকর্মীদের পড়লে হবে না । আমাদেরও পড়তে হবে ।ঘরে বসে সরাসরি টিভিতে তান্ডব দেখি।চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ টি লাশ উদ্ধার করা হয়েছে।সারা দেশে অস্থিরতা এখন তুঙ্গে- এর প্রধান কারণ রাজনীতি। অভিশপ্ত রাজনীতির মধ্যে আমরা বন্ধী। ও আচ্ছা ভালো কথা- আগামী কাল ১২ মার্চ সারা দেশে ১ থেকে ৫ বছরের শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।দুর্নীতির মাধ্যমে এই ক্যাপসুল আমদানীর করা হয়েছে। হাইকোর্টে রীট হয়েছে গত ১১ জুলাই।

"আশরাফুল, মুশফিক এবং নাসিরের সেঞ্চুরী উদযাপন উপলক্ষে কিছু আতশবাজি বিএনপি অফিসে আনা হয়েছিল।বোকা পুলিশ এগুলোকে বোমা ককটেল মনে করেছে এবং টেলিভিশন চ্যানেল গুলি এগুলো আমাদের দেখিয়েছে ।যদিও তল্লাশির সময় বিএনপি কার্যালয়ে ১০টি বোমাও পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
দেশের চিন্তায় ঘুম আসেনা একলা জেগে রই।

যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বেশীর ভাগ পুলিশের আচরণ খুব ভয়াবহ এবং হিংস্র।পুলিশ যেকোন ব্যক্তি কে কোন চার্জশিট ছাড়াই ধরে।আবার ধৃত ব্যক্তি নিরপরাধ হওয়ার পর ও তাকে টাকা ছাড়া ছাড়ে না।আজ কাল পুলিশ শিবির সন্দেহে অনেক সাধারণ মানুষ কে ধরছে।নির্বিচারে তাদের উপর অত্যাচার করছে।আজ পুলিশ অনেক ধার্মিক লোককে শিবির মনে করে ধরে নিয়ে যাচ্ছে।স্বাধীন দেশে দেশপ্রেমিককে সইতে হয় অপমান!
গত তিন বছরে ২০১০ থেকে শুরু করে ২০১২ পর্যন্ত প্রায় ১২০০০ হাজার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে লাশের এই মিছিলে সাধারণ জনতা, রাজনৈতিক কর্মী, নেতা, কিশোর-কিশোরী, শিশু, বৃদ্ধ গৃহবধূ কে নেই।
জামাত এবং শিবিরের কর্মীদের সাথে দেশজুড়ে সরকার ও পুলিশের কামড়াকামড়ির পর ভেবেছিলাম এ সপ্তাহ একটু স্বস্তিতে থাকতে দিবে সরকার।
নবীজী সা বলেন সমাজ একটা আয়না , শিশুরা তা থেকে যা দেখবে তাই শিক্ষা নেবে হে মানব তোমাদের সন্তানদের উত্তম আদর্শ শিক্ষা দাও ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×