প্রথমে দেখলে নেহায়েত বাচ্চা বলেই ভুল হবে। নাম আজাদ সিং। বয়স ২২ বছর। একেবারে টগবগে তরুণ। কিন্তু তাকে দেখলে কারো মনে হবে না তিনি তরুণ।
আজাদ সিংয়ের বয়সের সঙ্গে সঙ্গে তার দেহের আকার বাড়েনি। আটকে গেছে তিনফুটে। ডাক্তাররা বলেছে এটা হরমোনজনিত সমস্যা। তাই আটকে গেছে তার শারীরিক বৃদ্ধি।
ভারতের হারিয়ানির অধিবাসী আজাদ সিং। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আকার কিন্তু তারচেয়ে অনেক বড়। শিক্ষক হলেও ছাত্রীরা তাকে ছোটু বলেই ডাকে। আজাদ প্রতিমাসে শিক্ষার্থীদের কম্পিউটার শেখান আর সেখান থেকে তিনি আয় করেন ১০ হাজার রুপি।
তবে তাকে ছাত্রীরা ছোটু বললেও তিনি রাগ করেন না। কারণ তিনি তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। তার খর্বাকার গঠন নিয়ে আজাদ সিং বলেন, ‘আমি কাজ করায় সবাই আমাকে সম্মান করেন।’
মাত্র পাঁচ বছর বয়স থেকে আজাদের এ সমস্যা। বাবা-মা গরিব কৃষক। তাই হরমোনের ইনজেকশন ও দিতে পারেননি। স্কুলে তার বন্ধুরা তাকে ছোটু বলে ক্ষেপাতো। তাকে বিভিন্নভাবে বিরক্ত করতো ও আজেবাজে কথা বলতো। বন্ধুরা তাকে প্রায়ই ভয় দেখাতো যে তাকে সার্কাসের লোকেরা ধরে নিয়ে যাবে।
না বুঝে বন্ধুরা বলতো কিন্তু তার মনে সত্যি ভয় কাজ করতো। আর তাই তার লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। কিন্তু এতো কিছুর পর আমাদের ছোটু বাবু আজাদ সিংহ কিন্তু ভালোই আছে তার পেশা নিয়ে। আর এখন পর্যন্ত আজাদ সিং পৃথিবীর সবচেয়ে আকারে ছোট স্কুল শিক্ষক।
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।