
পড়ে শেষ করলাম রাজীব নূর খান রচিত গল্পগ্রন্থ "টুকরো টুকরো সাদা মিথ্যা"।
২৫টি গল্পে সম্ভার, ৮০ পৃষ্ঠায় বইটি সজ্জিত।
বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
এ বছরের এপ্রিল মাসে প্রকাশিতি হয়েছে ছোট ছোট গল্পগুলো। ঝরঝরে সহজ গতিময় ও সাবলীল ভাষায় রচিত, মূর্ত বক্তব্য--মনে হবে লেখক নিজের জীবনের কথাই বলছেন। গল্পকার তো নিজের জীবনের কথাই বলেন তবে কল্পনার আবরণে ও আভরণে। সবগুলো গল্পেই সমকালীন সমাজচিত্র স্পষ্ট মনে হবে জীবনের ঘটে যাওয়া ঘটনারই দুফালি কথা লেখকের মুখে শোনা। উত্তম পুরুষে লেখা।
কোনো কোনো গল্প ভাবায় কোনোটা হাসায়। কানা কদ্দুস আর হিমুর গল্পটা এমনভাবে ফেঁদেছেন মনে হবে হুমায়ূন আহমেদের গল্পই--পাঠককে দ্বিধাগ্রস্ত করবেই আমি নিশ্চিত। তিনি যে একজন বিদগ্ধ পাঠক তার আঁচ পাওয়া যায় এই বইটি পড়ে।
গল্পের উত্থান-পতন, ক্লাইমেক্স, দ্বন্দ্ব, মনোজগতের বিশ্লেষণ ইত্যাদি এই গ্রন্থে নেই বলে সরল পাঠের ভিতর দিয়ে এক নিঃশ্বাসে গ্রন্থটি শেষ করা যায়।
অফসেট কাগজে ঝকঝকে মুদ্রণ, নির্ভুল বানানের ছোট ছোট বাক্যের বইটির প্রচ্ছদ শিল্পী তৌহিন হাসান। চমৎকার বাঁধাই। বইটির মূল্য ১৭৫ টাকা। বইটির বহুল প্রচার কামনা করি।

মোজাম্মেল হক নিয়োগী'র স্ট্যাটাস থেকে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

