somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১২

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হোটেলের খাবার খেতে-খেতে আমার জীবন গেল।
সুরভী আমার ভাবীর সাথে বেড়াতে বরিশাল গিয়েছে। সাথে পরীও আছে। পরীকে বললাম যেওনা, বাবার সাথে থাকো। পরী বলল, তুমিও চলো। বেশ কয়েকদিন থাকবে তারা। এর আগে গতমাসে গিয়েছে শরীয়তপুর। এখন আমাকে তিনবেলাই হোটেলে খেতে হচ্ছে। হোটেলের খাবার আমার ভালো লাগে না। একটুও ভালো লাগে না। খেয়ে আরাম পাই না। হোটেলে খেয়ে খেয়েই তো গ্যাস্ট্রিক আলসার বানিয়ে ফেলেছি। এই মাত্র সকালের নাস্তা খেয়ে এলাম। দুপুরেও হোটেলে খেতে হবে। সুরভী বলেছিল রান্না করে ফ্রিজে রেখে যাই। কিন্তু ফ্রিজের খাবার খেতে আমার ভালো লাগে না। বাসি মনে হয়। আমার পছন্দ টাটকা খাবার। খাবারের চেয়ে বেশি সমস্যা আমি একা থাকতে পারি না।

এখন মনে হচ্ছে ওদের সাথে গেলেই পারতাম।
খালি বাসায় অস্থির লাগে। একা একা লাগে। ভয় লাগে। যখন ছোট ছিলাম, তখনও হোটেলের নাস্তা খেতাম। মা বাসায় নাস্তা বানাতেন না। প্রতিদিন সকালে হোটেলের নাস্তা খেতাম। তখন খেতে বেশ লাগতো। এমন বহুবার হয়েছে, মাকে বলেছি দুপুরে রান্না করো না- হোটেল থেকে খাবার কিনে আনবো। বছরের পর বছরের হোটেলের নাস্তা খেয়েছি। আবার বাসায় রান্না করলেও বাসার রান্না না খেয়ে হোটেল থেকে খাবার কিনে এনেছি। এই হোটেলের খাবার খেয়ে খেয়ে এখন গ্যাস্ট্রিকে ভূগছি। খুব কষ্ট। আর এখন যখন হোটেলের খাবার খেতে চাই না, বাসার খাবার খেতে চাই কিন্তু এখন আমাকে হোটেলের খাবার খেতে হয়। প্রতিদিন দু'টা গ্যাস্ট্রিকের অষুধ খাই।

গতকাল রাতে পর-পর দুইটা মুভি দেখলাম।
তামিল মুভি। হিন্দি ডাবিং। দুইটা মুভিই ভয়াবহ। প্রচুর মারামারি কাটাকাটি। যেন মানুষ মেরে ফেলা কোনো ঘটনাই না। নায়ক একাই বিশ ত্রিশ জনকে মেরে ফেলে। পুরো ঘটনা ট্রেনের মধ্যেই। নায়ক ট্রেনের ক্যান্টিনে কাজ করে। ট্রেনের ভিআইপি কামরায় খাবার দিয়ে আসে। এই ট্রেনে করেই যাচ্ছে সিনেমার নায়িকা। আর এক মন্ত্রী। এদিকে ট্রেনে ডাকাত আক্রমন করে। আবার অন্যদিকে ট্রেনের ড্রাইভার হঠাত স্ট্রোক করে মরে যায়। ট্রেন চলছে তো চলছেই। ট্রেনের এক মেয়েকে নায়ক খুব পছন্দ করে ফেলে। ওই মেয়ে আবার গান পাগল। ভয়াবহ অবস্থা। এদিকে ট্রেনের এক কামরায় আগুন লেগে যায়। আগুন লাগা কামরায় আছে নায়িকা। ট্রেন পরপর কয়েকটা বড় স্টেশনে না থামায় মিডিয়া প্রচার করে দেয় ট্রেন ছিনতাই করা হয়েছে। ছিনতাই করেছে জঙ্গীরা।

এখন কাজের কথায় আসি।
আজ ৮ তারিখ কিন্তু এখন পর্যন্ত বইমেলায় যাইনি। যদিও প্রতিদিন টিভি ও ফেসবুক থেকে বইমেলার আপডেট পাচ্ছি। যদিও লোক পাঠিয়ে কিছু বই কিনে আনিয়েছি। আরও আনবো। গত বছরও অনেক বই কিনেছি। সত্যিকথা বলি- সেইসব বই কিছুই পড়িনি। আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বই পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×