somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাঁচটি কলকাতার মুভি

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ৭ নম্বর সনাতন সান্যাল মুভিটি সিরিয়াল কিলিংয়ের গল্প নিয়ে। চিত্রনাট্যকার ও পরিচালক করেছেন- অন্নপূর্ণা বসু। পারফিউম বিক্রেতা সনাতন সান্যাল। চমতকার মুভি। চমতকার অভিনয়। চমতকাত কাহিনি। সাত নম্বরের ব্যাপারটা একটু রহস্যজনক। গল্পের ট্যুইস্ট এই সাত নম্বরেই লুকিয়ে আছে বলে ভেবে নেওয়া যেতে পারে। ছবিতে ছাপোষা সনাতন সান্যালের চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে রক্তমাংসের জীবন্ত করে তুলেছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। পুরো মুভি জুড়ে একটি প্রেমের গল্প কোথাও আছে। এই মুভির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাওলী চ্যাটার্জী, শিলাজিৎ মজুমদার, সোহেব ভট্টাচার্য, দেবদূত ঘোষ। মুভিটা আমি পর পর দুইবার দেখেছি। প্রথম বার দেখে কিছু বুঝি নাই। আসলে এটা মুভিও না, ওয়েব সিরিজ বলা চলে।

২। বিজয়া মুভিটি আমার কাছে ভালো লেগেছে। মুভিটিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায়, লামা হালদারসহ আরো অনেকে। ছবিতে চিকিৎসকের যে সংলাপ রয়েছে তা কিন্তু সাধারণ মানুষকে অন্য ভাবনার রসদ দেবে। তাঁরা ভগবান নন, কিন্তু শেষ ভরসায় তাঁরাই যে মানুষের ভগবান সেই চরিত্রটি খুবই পজিটিভ ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। পৃথিবীর প্রতিটি মানুষের এমন কিছু ব্যথা থাকে যা তার শুধুই তার নিজের। অন্য কেউ তা বুঝতে পারে না। বুঝতে পারলেও কিছুই করতে পারে না। জয়া আহসান তার স্বামীকে নিয়ে কলকাতায় চিকিতসার জন্য নিয়ে যায়। তার স্বামী ইচ্ছে করে পালিয়ে যান। মুভি দেখুন ভালো লাগবে।

৩। মাটি দেশভাগের পরের কাহিনি। দেশভাগের গল্প আমরা সকলেই জানি। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে আসার গল্প। তাঁদের গ্রাম, বাড়ি, পুকুর, গাছপালা আর পুজোর স্মৃতি। এই সবকিছুই পরিপূর্ণ ছিল মাটি মুভিতে। অভিনয় করেছেন, পাওলি দাম, আদিল হুসেন, অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়।
কলকাতা আর বাংলাদেশের জল-মাটি-আবহাওয়ার মধ্যে বিশেষ কোনও ফারাক নেই। ফারাক নেই মাছ-ভাত আর আন্তরিকতায়। অনেক সত্যি, অনেক মিথ্যে, মনের ভেতরে পুষে রাখা রাগ থেকে হিংসা-মনোমালিন্য এই সবকিছুর ঊর্ধ্বে বোধহয় মানব সম্পর্ক। দেশভাগের আবেগঘন গল্প বলার ক্ষেত্রে যাবতীয় সংবেদনশীলতা ধরে রেখে সত্যিটাকে তুলে আনার কাজ নিপুণতার সঙ্গে করেছেন এই পরিচালক। 'মাটি'-র টান কী জিনিস, যাঁরা রাতের অন্ধকারে ভিটে-মাটি ছেড়ে এসেছেন তাঁরা সবচেয়ে ভালো বোঝেন।

৪। উমা মুভিটি মন্দ নয়। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেন যীশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রলীন ঘোষসহ আরও অনেকে। অঞ্জন দত্ত থেকে বাবুল সুপ্রিয়, রুদ্রনীল, অনির্বাণ ভট্টাচার্য প্রত্যেকে এই ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। এই ছবি দর্শকের মন ছুঁয়ে গেছে।
বাঙালির আবেগকে বেশ ভালোভাবেই স্পর্শ করে গেছে উমা। অনেক দর্শককে কাঁদিয়েছেও। মৃত্যুপথযাত্রী একটি শিশুর ইচ্ছাপূরণে কীভাবে অচেনা মানুষগুলো এগিয়ে আসতে পারে সেটা খুব ভালোভাবেই দেখিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার পর্দায় উমা এক প্রাণবন্ত কিশোরী যার প্রকৃত নাম (সারা সেনগুপ্ত)। জীবনের অন্তিম সময়ে সে লড়ে যাচ্ছে শুধু ইচ্ছে পূরণের আসায়। বাবা হিমাদ্রি সেন (জিসু সেনগুপ্ত) ও আছেন তাঁর মেয়ের সাথে। একসাথে থাকছেন সুইজারল্যান্ডে। তাদের কাছে কলকাতার দুর্গা পুজাটা ছিল একটি দীর্ঘায়ু স্বপ্ন। সিনেমাটিতে প্রধান অসঙ্গতি হচ্ছে তাঁর একমাত্র মেয়ের স্বপ্ন পূরণ করবার জন্য বাবার হাতে আছে অল্প কিছু মাস।

৫। বিবাহ ডায়েরিজ চমতকার সিনেমা। কোনো ভান নেই। ভনিতা নেই। পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। একটি দাম্পত্য জীবনের পূর্বে ও পরের ঘটনার নিয়ে গড়ে ওঠেছে সিনেমাটি। ২০১৭ সালের হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে পুরষ্কিত হয়েছে। স্বামী স্ত্রী অন্যকম একটা সম্পর্ক। এই সম্পর্কের মধ্যেও কখনও কখনও দূরত্ব তৈরি হয়। দূরত্ব তৈরি কিন্তু ভালোবাসা কমে না। মুভিটি দেখুন ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×