
আমাদের সামু ব্লগের ব্লগার পদাতিক চৌধুরী।
তার ভালো নাম তাইমূর চৌধুরী। তার ছেলের নাম শ্রন্থন (মেঘ)। খুব সুন্দর নাম। শ্রন্থন চমৎকার কবিতা লিখে। আমি গত বছর কোলকাতা গিয়েছিলাম। দাদা আমাকে এবং সুরভিকে অবাক করে দিয়ে বারাসাত থেকে কোলকাতায় চলে এলেন। শুধু মাত্র আমাদের সাথে দেখা করার জন্য। বারাসাত থেকে কোলকাতা দূরত্ব অনেক।
সুরভি আর আমি নিউ মার্কেটে কেনা কাটা করছিলাম।
নিউ মার্কেটে এত এত মানুষের ভিড়ে দাদা এবং আমি দুজন দুজনকে মুহুর্তের মধ্যে চিনে ফেললাম। যেন আমাদের বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে আগে। দাদা আমাকে দেখেই খুব মিষ্টি একটা হাসি দিলেন। হাসি দেখেই মনটা ভরে গেল। আমি সুরভির সাথে দাদার পরিচয় করিয়ে দিলাম। দাদা বললেন, পরিচয় করিয়ে দেবার দরকার নেই।
দাদা হাসি খুশি প্রানবন্ত মানুষ।
কোনো অহংকার নেই। দাদার সাথে কথা বলে মনেই হলো না যে আজই তার সাথে প্রথম দেখা। সুরভিও দাদার সাথে অনেক কথা বললেন। দাদার সাথে দুই আড়াই ঘন্টা আড্ডা হয়েছে। আমার হাতে কয়েকটা শপিং ব্যাগ ছিল। দাদা হুট করে একটা বড় ব্যাগ কিনে ফেললেন। তারপর বললেন, এটার ভিতরে সব গুলো পেকেট রাখুন।
আজ পদাতিক দাদার জন্মদিন।
শুভ জন্মদিন। প্রার্থনা করি দাদা ভালো থাকুক। সুস্থ থাকুক। পরিবার নিয়ে করোনা ভাইরাস থেকে সাবধান থাকুক। তাদের জীবন হোক আনন্দময়। দাদা আগামী বছর কেদারনাথ যাবার ইচ্ছা আছে। যদি কলকাতা হয়ে যাই তাহলে আশা করি আপনার সাথে দেখা হবে। দাদা জন্মদিন উপলক্ষ্যে কেক আর কোক কি খাওয়াবেন আমাদের?

দাদার পরিবার।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



