
১। আমি যখন জীবনানন্দের কবিতা পাঠ করি তখন প্রতিটি লাইন পড়ে আমাকে থামতে হয়, বার বার থামতে হয়।
২। তিনি জেনিকে বিয়ে করেন।
লেখার কারনে জার্মানি থেকে বিতাড়িত হবার পর প্যারিসে যান। সেখান থেকে লেখার কারনে বিতাড়িত হবার পর লন্ডন আসেন। এই লন্ডনে তিনি ছিলেন ৩০ বছর। তখন তাঁর সন্তান ছিল ৬ জন। কাজের মেয়ের গর্ভেও জন্ম নিয়েছিল তাঁর এক সন্তান। খুব মানবেতর জীবন কাটিয়েছেন তিনি। অতি দারিদ্রতায়, অপুষ্টিতে তাঁর ৪ সন্তান এবং স্ত্রী মারা যায়। এরপর তিনি আক্ষেপ করে বলেন, আপনারা জানেন যে, আমি আমার জীবন বিপ্লবী কাজে উৎসর্গ করেছি। আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দেয়া হয়, তবে আমি যা করেছি তাই করতাম, তবে বিয়ে করতাম না!
বলুন, আমি কার কথা বলছি? আমি একটু সহজ করে দিচ্ছি- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তাঁর মৃত্যু হয়।
৩। একটা মজার ব্যপার কি খেয়াল করেছেন? মানুষ ব্রেইনের নাম দিয়েছে ‘ব্রেইন‘। একটু টেকনিক্যালি খেয়াল করেন, ব্রেইন কিন্তু নিজেই নিজের নামকরণ করেছে।
৪। বিপুল পরিমাল ইলিশ ধরা পড়লেও কমছে না ইলিশের দাম। আজিব !!!
৫। বুদ্ধদেব বসু অনেক আগেই লিখেছিলেন-- " শেষের কবিতা" বীজের মতো কাজ করেছে, তা থেকে অন্য বই জন্ম নিয়েছে।
৬। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ? সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।
দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



