somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামুতে যাদের লেখা ভালো লাগে

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে অনেকের লেখাই আমার ভালো লাগে।
তাদের মধ্যে আজ কয়েকজনের কথা বলব। যদিও তারা অল্প লিখেন কিন্তু খুব ভালো লিখেন। আমি মুগ্ধ হয়ে তাদের লেখা পড়ি। তারা যেরকম বিষয় নিয়ে পোস্ট দেন কিন্তু সেই পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। কারন অনেক পড়তে হয়। তাদের পোষ্ট পড়লেই বুঝা যায়, একটা পোষ্টের জন্য তারা অনেক খাটাখাটনি করেন। ডঃ এম এ আলী লেখা ভালো লাগে। তিনি অনেক বড় পোষ্ট দেন কিন্তু পড়তে বিরক্ত লাগে না। তার লেখা থেকে কিছু শেখা যায়, কিছু জানা যায়। তারা কম পোষ্ট দেন কিন্তু সস্তা লেখা পোষ্ট করেন না। সামুতে বহু ব্লগার আছেন। কিন্তু সবাই ভালো লিখেন না। তা সম্ভবও না। আমার নিজের লেখাই অতি নিম্মমানের। তবু অনেকে পড়েন এবং মন্তব্য করেন সেটা আমার ভাগ্য।

শাহ আজিজ সাহেবের লেখা গুলো আমার ভালো লাগে।
সস্তা প্রেম ভালোবাসার গল্প কবিতা নিয়ে তিনি পড়ে থাকেন না। তার পোষ্ট পড়লেই বুঝা যায়, তিনি দেশ নিয়ে ভাবেন। দেশের সমস্যা নিয়ে ভাবেন। দেশের মানুষের কথা ভাবেন। যা বেশির ভাগ ব্লগাররা করেন না। আমি মনে করি, ভালো ব্লগাররা শুধু ব্লগের সম্পদ না। এই দেশের সম্পদ। ব্লগে এদের ধরে রাখা দরকার আছে। আমি বিশ্বাস করি- লিখে লিখে দেশটা বদলে ফেলা সম্ভব। একজ সাংবাদিকের চেয়ে একজন ব্লগার কম গুরুত্বপূর্ন নয়। সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারেন না। সম্পাদকের ইচ্ছায় তাদের লেখা কাটছাট করা হয়। কিন্তু ব্লগে মন ভরে লেখা যায়। লেখালেখি অনেক বড় হাতিয়ার। এই হাতিয়ারকে সঠিকভাবে কাজে লাগানো দরকার।

অনল চৌধুরী ভালো লিখেন।
তার লেখা আমার ভালো লাগে। তার পোষ্ট বেশ ভারী। আজাইরা পোষ্ট লিখেন না। তার প্রতিটা পোষ্ট দরকারী। দেশকে ভালোবাসেন বলেই, খুব সাহসীকতার সাথে সত্য উচ্চারন করেন। উনি খুব কম লিখেন। কিন্তু দরকারী বিষয় নিয়ে লিখেন। সামুতে বহু ব্লগার এসেছে। আবার চলে গেছে। এদের মধ্যে কেউ কেউ টিকে গেছেন। অদৃশ্য ঝড় তুফান তাদের থামাতে পারে নি। আমি অন্যসব ব্লগারদের বলতে চাই- আপনারা প্রচুর পড়ুন। ভালো লেখার প্রধান শর্তই হচ্ছে প্রচুর পড়া। সস্তা লেখা না লিখে এমন কিছু লিখু যাতে মানুষের উপকার হবে। জাতির উপকার হবে। খারাপ স্টুডেন্টের মতো হলে হবে না। এলাম ক্লাশ করলাম আরা চলে গেলাম। কিন্তু কিচ্ছু বুঝলাম না। কিচ্ছু জানলাম না। কিচ্ছু শিখলাম না।

কিছু কিছু ব্লগার খুব সাহসী হয়।
অন্যায় তারা কিছুতেই মেনে নেয় না। এবং তারা প্রচুর পড়ুয়া লোক হয়। তাদের জ্ঞানের পরিধি ব্যাপক। তাদের পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লেই বুঝা যায়। তারা সত্যিকারভাবেই ব্লগিং ভালোবাসেন। হাসান কালবৈশাখীকে আমার ভালো লাগে। তারা লেখা পড়ে মুগ্ধ হই। কাকে ভালো লাগে, কাকে ভালো লাগে না তা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। সহজ সরল স্বীকারোক্তি করতে চাই। কোনদিন হুট করে মরে যাবো তাই মরার আগে নিজের ভালো লাগা মন্দ লাগার কথা জানিয়ে দিতে চাই। ব্লগে যাদের লেখা আমার ভালো লাগে না সেটাও আমি বলে দিতে চাই। আমি নিজে যে ভালো লিখি না তা আমি জানি। এবং এটা আমি স্বীকার করি। তবে আমি ভালো ভালো লেখা লিখতে চাই। সেই চেষ্টা আমার অব্যহত আছে।

সাজিদ উল হক আবির একজন ভালো ব্লগার।
প্রচন্ড প্রানশক্তি তার। তার লেখা ভালো লাগে। একজন প্রচন্ড আশাবাদী মানুষ তিনি। এরকম আত্মবিশ্বাসে ভরা ব্লগার সামু ব্লগে খুব কম আছে। তার লেখা, তার মন্তব্য একটু বাঁকা মনে হলেও- অতি চমৎকার। আমার আফসোস হয় আমি তার মতো লিখতে পারি না। প্রিয় ব্লগারদের লেখা পড়ে আমি প্রতিনিয়ত শিখি। তাদের পোষ্টে যতক্ষন থাকি, একবারও মনে হয় না সময়টা অপচয় করা হলো। আমি চাই ভালো ব্লগাররা নিয়মিত লিখুক। প্রচুর লিখুক। আমরা পড়ি। নিজেকে সমৃদ্ধ করি। অবশ্যই লিখে লিখে সমাজ, দেশ বদলে ফেলা সম্ভব। সকল অন্যায়ের বিরুদ্ধে সামুর ব্লগারদের লেখা চলবেই।

ব্লগার চাঁদগাজী সর্বকালের সেরা ব্লগার।
তার মতো ব্লগার আমি আমার জীবনে দেখি নাই। উনি সামু ব্লগের প্রান। আমার চোখে উনি ব্লগের হিরো। তার পোস্ট, তার মন্তব্য গুলো যেন এটম বোমা। তিনি প্রচন্ড সাহসী মানুষ। উনি সত্যটা বলার জন্য কারো ধারধারেন না। আমি তার বহু মন্তব্য আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জমিয়ে রাখি। উনি বিদেশ থাকলেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি উনার সীমাহীন ভালোবাসা রয়েছে। উনার প্রতিটা পোষ্টে, উনার মন্তব্য সত্য উচ্চারিত হয়। উনার মন্তব্যের ভার বহু ব্লগার সহ্য করতে পারেন না। কিছু ব্লগার তো উনাকে রীতিমতো হিংসা করেন। বছরের পর আমি দেখেছি, সামুতে সবচেয়ে বেশি উনাকে আক্রমন করা হয়। অবশ্য উনার লজিকের কাছে কেউ দাড়াতে পারে না। যাই হোক, সামুর সমস্ত ব্লগাররা ভালো থাকুক। সুস্থ থাকুক এটাই কামনা করি।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×