somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মুগ্ধতার গল্প

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শফিক আর রিয়া একটা কাজে একটু বের হচ্ছিলো বাড়ি থেকে।
এমন সময় বাবা বললেন, 'তোর কাছে কি ২০০ টাকা হবে?'

হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো শফিকের। মনে পড়ে গেলো ছোটবেলার টুকরো কিছু কথা।
বাবাকে শফিক বলেছিলো, 'বাবা ১০টা টাকা দেবে?'
বাবা 'কেন? কি করবি ১০ টাকা দিয়ে?'
শফিকঃ ক্রিকেট বল কিনবো। (ঠিক হয়েছিল খেলার বন্ধুরা সবাই ১০ টাকা করে চাঁদা তুলে একটা নতুন বল কেনা হবে)।
বাবা ১০ টাকার পরিবর্তে ১০০ টাকা দিয়ে বলেছিলেন, 'যা তুই নিজেই একটা বল কিনে নিস।'

সেদিন নতুন বল নিয়ে যখন মাঠে যাচ্ছিলো শফিক গর্বে তার বুক ভরে আসছিল। নিজের জন্য নয়, এই গর্ব তার মধ্যবিত্ত বাবার জন্য। যে বাবা আর্থিক দিক থেকে মধ্যবিত্ত হতে পারে, কিন্তু নিজের অনেক না পাওয়া দিয়ে তাদের সব কিছু দিয়েছেন।
সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা তার চাকরিটা আর করেন না। কেন যেন খুব কষ্ট হলো শফিকের।

ওয়ালেট হাতড়ে ৫০০ টাকার ৪টা নোট বাবার দিকে বাড়িয়ে দিলো শফিক। ঠিক তখনই রিয়া শফিকের হাত থেকে নোট গুলো নিয়ে নিল, আর সঙ্গে ওয়ালেটও। ঘটনার আকষিকতায় শফিক পুরো স্তম্ভিত!

আজ ৬ মাস হলো শফিক আর রিয়ার বিয়ে হয়েছে। এই কয়দিনে ওকে খুব ভালো মনের মানুষ বলে মনে হয়েছিল। যে কিনা শফিকের পরিবারকে নিজের পরিবার হিসাবেই মেনে নিয়েছে। তাহলে কি শফিক মানুষ চিনতে ভুল করলো?

এরপরে যেটা ঘটলো, তার জন্য শফিক একদমই প্রস্তুত ছিলো না। ওয়ালেট এ যত টাকা ছিল তার থেকে ১০০ টাকার মতো রেখে পুরো টাকাটাই রিয়া শ্বশুরের হাতে তুলে দিল।
বাবাঃ 'আরে পাগলী, এতো টাকা দিয়ে আমি কি করবো?'
রিয়াঃঃ বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও। যা খেতে ইচ্ছে করে খাও।'

রিয়ার কথা শুনে শফিকের চোখে জল এসে গেল। আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের এত টাকা পয়সা!! কিসের প্রাচুর্য, আপন মানুষের ভালোবাসা ছাড়া বাকি সবই তো ক্ষণস্থায়ী।

রিয়া শফিকের হাতে ওয়ালেটটা দিয়ে বললো' শোনো, বাবা মাকে আর কখনো যেন টাকা চেয়ে নিতে না হয়।'

পৃথিবীতে হয়তো অনেক স্ত্রীই তার স্বামীকে বাবা মার থেকে দূরে সরিয়ে নিতে চায়। আর রিয়ার মতো অনেক স্ত্রীও আছে যারা শশুর শাশুড়ীকে নিজের বাবা মার মতোই ভালোবেসে আগলে রাখে।

জীবনে দ্বিতীয় বার গর্বে শফিকের বুকটা ভোরে উঠলো। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় রিয়ার হাতটা যখন ধরলো, নিজেকে পৃথিবীর সব থেকে ধনী বলে মনে হলো।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×