somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সীতা রাম মুভি রিভিউ

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জীবনে আমি ফালতু মুভি বেশী দেখেছি।
এমনকি ফালতু বইও বেশী পড়েছি। ফালতু বই আর সিনেমা দেখতে গিয়ে ভালো বই আর ভালো মুভি দেখা কম হয়েছে। ফালতু মুভি দেখার কারন হলো- একজন পরিচালক কেন এই ফালতু মুভি বানালেন- এটা জানার জন্য, এটা বুঝার জন্য আমাকে ফালতু মুভি দেখতে হয়েছে। একটা মুভি বানাতে অনেক টাকা লাগে। অনেক পরিশ্রম করতে হয়। পরিচালক জেনে শুনে বুঝে কেন ফালতু মুভি বানান? মুভির গল্প পড়লেই তো বুঝা যায়- মুভিটা কেমন হবে? তাছাড়া কোন অভিনেতা আর অভিনেত্রী অভিনয় কেমন হবে তাও তো জানা আছে। তাহলে কেন পরিচালক এই রকম রিস্ক নেয়?

গতকাল রাতে আমি এই ফালতু মুভিটা দেখেছি।
মুভি শুরু করার আগেই আমি বুঝতে পেরেছিলাম- মুভিটা ফালতু হবে। জেনে শুনে বুঝেই আমি মুভিটা দেখতে বসেছি। শুধু মাত্র বুঝার জন্য পরিচালক কেন এই ফালতু মুভিটা বানালেন এই আধুনিক যুগে! যাই হোক, মুভির কাহিনী আপনাদের কিছুটা বলি। নায়িকার নাম থাকে সীতা আর নায়কের নাম থাকে রাম। নায়কের বাপ আর নায়িকার বাপ বন্ধু থাকে। ছোটবেলা নায়কের বাপ মা মারা যায়। এরপর ছেলে (নায়ক) অসুস্থ হয়ে পড়ে। নায়িকার বাবা নায়ককে অনেক ডাক্তার দেখায় কিন্তু নায়ক সুস্থ হয় না। শেষে একজন সন্ধান দেয় ভূটান নামক এক জায়গার। সেখানে নায়ককে রেখে আসে ছোটবেলায় নায়িকার বাবা।

মুভিতে নায়িকা থাকে কাজল আগারওয়াল।
কাজল অনেক সুন্দরী। একদম যেন জান্নাতের হুর। মূলত কাজলের কারনেই মুভিটা দেখেছি। মুভিতে নায়িকা অনেক টাকা খরচ করে। বাপের কাছ থেকে টাকা নেয় আর পানির মতো খরচ করে। একবার নায়িকা তার বাপের কাছে গিয়ে বলে আমাকে ২৫ কোটি টাকা দাও। আমি ব্যবসা করবো। নায়িকার বাবা বলে, তুমি আমার ব্যবসাই দেখাশোনা করো। নতুন করে তোমার ব্যবসা করার দরকার নাই। একদিন নায়িকার বাবা মারা যায়। এবং সব সম্পত্তি রাম (নায়ক) এর নামে লিখে দিয়ে যান। এদিকে রাম অসুস্থ। তার চিকিৎসা চলছে ভুটান নামক একস্থানে। বৌদ্ধরা চিকিৎসা করছে। সে এখন অনেকটা ভালো হয়ে গেছে।

নায়কের দুই একটা ঘটনা বলি-
একবার নায়ক এক উকিলের চেম্বারে বসে আছে। উকিল মিটিং এ ব্যস্ত থাকায় নায়ককে বলে আপনি অপেক্ষা করুন। বসে বইটই পড়ুন। নায়ক দশ মিনিটের মধ্যে অলৌকিক ভাবে আইনের মোটা মোটা বই পড়ে শেষ করে ফেলেন। আরেকবার নায়ক এক অফিসে গিয়েছে। রিসিপশনে বসে আছে। তার সময় কাটছে না। তখন একজন তাকে একবক্স তারকাটা গুনতে দেয়। নায়ক তারকাটা গুলো স্পর্শ করেই বলে দেয়, এখানে ২০৫টা তারকাটা আছে। শেষে গুনে দেখা গেল আসলেই বক্সে ২০৫ টা তারকাটা আছে। আরেকটা ঘটনা বলে নায়কের গুনগান শেষ করবো। রাস্তায় বিশাল জ্যাম লেগেছে। নায়ক গাড়িতে বসে আছে। তার পাশেই এক এম্বুলেন্স। এম্বুলেন্সে রোগী। রোগী যায় যায় অবস্থা। নায়ক গাড়ি থেকে নেমে দেখে বিশাল একটা কনটেইনার রাস্তার মাঝখানে পড়ে আছে। যার ওজন দুই হাজার কেজি। নায়ক একা সেই দুই হাজার কেজি ওজনের কনটেইনার সরিয়ে ফেলে। অবশ্য এসময় কোথা থেকে দুটা হাতীও এসে নায়ককে কনটেইনার সরাতে সাহায্য করে।

১০০% ফালতু সিনেমা।
দেখেছি আর মনে মনে মুভির পরিচালককে গালি দিয়েছি। এমনকি মুভির গল্প যে লিখেছে তাকেও গালি দিয়েছি। শুধু মাত্র কাজল আগারওয়াল এর জন্য মুভিটা দেখেছি। কাজল আগারওয়াল অনেক সুন্দরী। এই মুভিতে একটা ভিলেন আছে। সে নায়িকাকে এক রাতের জন্য হলেও কাছে পেতে চায়। এদিকে ভিলেনের বৌ আছে, এক মেয়ে আছে। ভিলেন আবার বিরাট ক্ষমতাবান মন্ত্রী। তার শ্বশুরও মন্ত্রী। মুভিতে কিছু কমেডি আছে। তবে কমেডিও গুলো অতি সস্তা কমেডি। হাসি আসে না। অথচ পরিচালক যেন জোর করে হাসাতে চায়। ভিলেন নায়ককে তিনটা গুলি করে বুকের মধ্যে। তবু নায়কের কিছু হয় না। মুভির শেষের দিকে ভিলেনকে গুলি করে হত্যা করে ভিলেনের স্ত্রী। তখন ভিলেনের শ্বশুর মেয়েকে বলে ভালো কাজ করেছো। আরো আগে মারা উচিত ছিলো হারামীটাকে।

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×