
১। আমরা এমনই এক সমাজে বাস করি- যেখানে আমরা নিজেদের সম্বন্ধে যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি জানে অপরে।
২। কখনো খিদে পেটে নিয়ে লিখতে বসতে হয় না। ক্ষুধার্ত মানুষের লেখার মধ্যে ক্ষুধাভাব চলে আসে। সে খিদে যে-কোনো খিদেই হোক না কেন।
৩। কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়। নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামী করার পরও ভাগ্য গুনে দু'একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামীকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে।
৪। ১ম বোনঃ জানিস তোর দুলাভাই য্তখন বাসায় না আসে আমি তার জন্য অপেক্ষা করি, ভাত খাই না !!
২য় বোনঃ তাহলে তো তোমাদের সম্পর্ক অতি মধুর !!!
১ম বোনঃ আরে রাখ তোর সম্পর্ক!! তোর দুলাভাই অফিস থেকে ফিরলে তাকে দিয়া ভাত রান্না করাই, তারপর খাই !.....
৫। চারদিকে শুধু চাই চাই, চাওয়ার মাঝে কেউ বলে নাতো পেয়েছি অনেক । না পাওয়ার বেদনার মাঝে আমিই বলি- হয়তো বা পেয়েছি অনেক।
৬। ঈশ্বরের হাতে সময় অসীম । তাই ঠিক সময়ে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায় ।
৭। প্রতি বছর নোবেল শান্তি পুরস্কারের আগে আমি ধরেই নিই এম্রিকার প্রেসিডেন্ট পাবে। বস্তুত এটিই এখন রেওয়াজে পরিণত হতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




