somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কুকুর এবং মানুষের ভালোবাসা

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

গতকালের দুটি ঘটনা বলব।
এক কাজে গুলিস্তান গিয়েছি। ভেবেছিলাম কাজ শেষ হতে এক ঘন্টা লাগবে। অথচ পাঁচ মিনিটেই কাজ শেষ। হাতে সময় আছে। তাই ভাবলাম এখন আরাম করে এক কাপ চা আর একটা সিগারেট খাওয়া যেতে পারে। রাস্তার মাঝখানে গোলাপ শাহ মাজার। রাস্তা পার হলে একটা মসজিদ। খুব ব্যস্ত রাস্তা। সারাদিন জ্যাম লেগেই থাকে। ফুটপাত গুলোর অবস্থাও ভালো না। হাঁটার জায়গা পর্যন্ত নেই। মসজিদের পাশে একটা চায়ের দোকানে বসলাম। চা খাচ্ছি। আর চারপাশের মানুষের ব্যস্ততা দেখছি।

গোলাপ শাহ মাজারে দেখলাম-
এক মহিলা তেহারি রান্না করে নিয়ে এসেছেন। পলিথিনে করে দরিদ্র লোকদের বিলিয় দিচ্ছেন। মুহুর্তের মধ্যে সবাই কাড়াকাড়ি করে নিয়ে গেলো। গোলাপ শাহ মাজারে সব সময় একদল পাগল নারী-পুরুষ থাকেই। তাদের পোশাক বড় অদ্ভুত। চুলে জট, গলায় নানান রকম মালা। সাধারণ মানুষ থেকে সহজেই এদের আলাদা করা যায়। যাই হোক, আসল ঘটনা বলি- গোলাপ শাহ মাজারের এক পাগল রাস্তার পাশে ভ্যান গাড়িতে বসে আছে। তার মাথা ভর্তি চুল, লাল রঙ্গের লুঙ্গি পরা। একটু আগে সে পলিথিনে তেহারি পেয়েছে।

ছোট ছোট চারটা কুকুর।
লাল লুঙ্গি পরা পাগল লোকটা চারটা বাচ্চা কুকুর কে চুই চুই করে ডাকল। চার বাচ্চা কুকুর ছুটে এলো। একটা পরিস্কার কাগজ বিছিয়ে পাগলটা বাচ্চা চারটা কুকুরকে তেহারি খেতে দিলো। বাচ্চা চারটা কুকুর খূশিতে নাচতে নাচতে তেহারি খেয়ে নিলো। লাল লুঙ্গি পরা পাগলটা কুকুর গুলোকে এত আন্তরিক এবং যত্ন নিয়ে খাওয়ালো তা দেখে ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখলাম। আমার খুবই ভালো লাগলো। কুকুরের খাওয়া শেষ হলো। কুকুর গুলোকে দেখলাম খুশিতে লাফাচ্ছে। বুঝা যাচ্ছে তাঁরা তেহারি খেয়ে বেশ মজা পেয়েছে। আমি পাগলকে বললাম, এখন আপনি কি খাবেন? পাগল বলল, আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিবেন। আমি পাগলকে এক শ' টাকা দিলাম। সে টাকা নিলো না।

দ্বিতীয় ঘটনা টা বলি।
রাত ৯ টা। রাজউক এর সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষন। কোনো রিকশা খিলগাও যেতে চাচ্ছে না। শরীর ক্লান্ত লাগছে বেশ। খিলগাও পর্যন্ত হেঁটে যেতে ইচ্ছা করছে না। রাস্তা বেশ নিরিবিলি। ফুটপাতে অলরেডি পলিথিন দিয়ে মোড়ানো ঘরে লোকজন ঘুমাতে শুরু করেছে। একটা পরিবারকে দেখলাম- তাঁরা খেতে বসেছে। ভদ্রমহিলা ভাত মাখাচ্ছেন খুব যত্ন নিয়ে। তার ডান পাশে অসুস্থ স্বামী এবং বাম পাশে একটা কুকুর বসে আছে। তাঁরা অবাক চোখে ভাতের দিকে তাকিয়ে আছে। ভদ্রমহিলা ভাত মেখে তার স্বামীকে খাইয়ে দিচ্ছেন। তারপর কুকুরটাকেও ভাত মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। একবার স্বামীকে একবার কুকুরটাকে। দৃশ্যটা দেখে ভালো লাগল। হতে পারে অতি তুচ্ছ দৃশ্য কিন্তু আমি মুগ্ধ হয়ে দেখলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×