somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামু ব্লগে আমি'ই সেরা

২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাঁ, সামু ব্লগে আমি'ই সেরা।
দয়া করে আমাকে অহংকারী ভাববেন না। আগে আমার কথা শুনুন। উদাহরন ও যুক্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। শিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে উঠেছে। কারো কারো ভ্রু কুচকে গেছে। দুই একজন হয়তো মনে মনে অতি কুৎসিত গালিও অলরেডি দিয়ে ফেলেছেন। সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। যাই হোক, সামুর জন্মের প্রথম দিন থেকেই আমি সামুতে আছি। যদিও রেজিস্টেশন করা হয়নি। কারন তখন আমি বাংলা টাইপ করতে জানতাম না। কিন্তু ডায়রীতে হাবিজাবি লিখতাম। সামুতে প্রতিদিন আসি। শুধু পড়ি। অনেক পোষ্ট পড়তে গিয়ে মন্তব্য করার জন্য হাত চুলকায়। তাই খুব দ্রুত বাংলা লেখা শিখলাম। এবং মন্তব্য করতে শুরু করলাম। একসময় অনুভব করলাম, আমার কিছু বলার আছে। তারপর সামুতে লিখতে শুরু করলাম। যা মন চায়- লিখতে পারি, এরচেয়ে আনন্দের আর কি আছে! ভালো কথা, মন্দ কথা সবই লিখি সামুতে। আনন্দ পাই।

সামুতে আমি আছি ১২ বছর ধরে।
অনেকে হয়তো ১৪/১৫ বছর ধরে আছেন। কিন্তু তাদের সাথে আমার পার্থক্য আছে। তাঁরা হঠাত হঠাত নাই হয়ে গেছেন। তিন, চার বা পাঁচ বছর পর আবার ফিরে এসেছেন। দুই একদিন ব্লগিং করেছেন। এবং আবার নাই হয়ে গেছেন। আমি কিন্তু নাই হই নাই। এক টানা আছি। লিখছি, পড়ছি, মন্তব্য করছি। করেই চলেছি। গত বারো বছরে আমি কোনোদিন সামু মিস করি নাই। অল্প সময়ের জন্য হলেও সামুতে এসেছি। ঢাকার বাইরে গিয়েছি, দেশের বাইরে গিয়েছি, অসুস্থ হয়েছি- তবু এক ফাঁকে সামুতে এসেছি। গত বারো বছরে এমন কোনো মাস নাই- যে আমি পোষ্ট করি নি। সামুতে একমাসে সবচেয়ে বেশি পোষ্ট করা লোক আমি। আমার ধারনা এখন পর্যন্ত আমিই সামুতে সবচেয়ে বেশি পোষ্ট করেছি। চার হাজারের বেশি পোষ্ট করেছি। কে পড়লো, না পড়লো সেদিকে না তাকিয়ে আমি শুধু আবোল তাবোল লিখে গেছি। এমন কি সামুতে লিখে লিখে দুটা বই পর্যন্ত আমার প্রকাশ হয়েছে।

সামুতে সবচেয়ে বেশি মন্তব্য করেছি আমি।
এক লাখের উপরে মন্তব্য করেছি। হ্যাঁ, একথা সত্য ভালো মন্তব্য করতে পারি নি। ছোট ছোট মন্তব্য করেছি। কিন্তু করেছি। কারো লেখাকে অবহেলা করি নি। অন্য সবার মতো মুখ দেখে পোষ্ট পড়িনি। মন্তব্য করিনি। প্রথম পাতা থেকে পোষ্ট পড়ে গেছি। আমার মন্তব্যের মাধ্যমে সবাইকে উৎসাহ দিয়ে গেছি। যিনি কবিতা লিখেন, তাকে অনুরোধ করেছি গল্প লেখার জন্য। যিনি গল্প লিখেন তাকে অনুরোধ করেছি, অনুপ্রেরনা দিয়েছি উপন্যাস লেখার জন্য। সামুর ব্লগাররা আমাকে একেবারে অবহেলা করেননি। তাঁরা প্রায় ৮০ হাজার মন্তব্য আমার বিভিন্ন লেখাতে করেছেন। সব সময়ই সামুতে কিছু দুষ্ট ব্লগার আছেন। তাদের সাথে যুদ্ধ করে আমি এখনও ঠিকে আছি। আমার উপর ঝড়ঝাপটা কম আসেনি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বহু বার আমি 'জেনারেল' হয়েছি। কমেন্ট ব্যান হয়েছি। তবুও আমি টিকে আছি। অসংখ্য দুষ্ট ব্লগারের মাঝে এক যুগ টিকে থাকা সহজ কথা নয়।

৭৮০ জন ব্লগার সামুতে আমাকে অনুসরন করেন।
এটা আমার জন্য অনেক গর্বের। আনন্দের। তাদের অনুপ্রেরনাতে আজও আমি টিকে আছি। দুষ্ট ব্লগাররা আমার কিছুই করতে পারে নি। শুধু দূর থেকে ঘেউ ঘেউ করে। অথচ সামনে এসে দাঁড়ানোর সাহস বা যোগ্যতা নেই। এখনও বেশ কয়েকজন দুষ্ট ব্লগার আমার পেছনে লেগে আছে। অতীতেও ছিলো। তাঁরা আমার কিছুই করতে পারেনি। পারবেও না। এই সামুতে বহু কিছুর সাক্ষী আমি। অনেক কিছুই জানি। অনেক কিছুই দেখেছি। একদিন হয়তো সেসব কাহিনী গুলোও লিখব। সামুতে অনেক ব্লগার আমার প্রিয়। তাদের লেখা গুলো আগ্রহ নিয়ে পড়ি। আনন্দ পাই। সামুর কয়েকজন ব্লগার আমাকে দারুন উৎসাহ দিয়েছেন। আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। একথা সত্য তাদের জন্যই আমি টিকে আছি সামুতে। সামুতে আমি কাউকে অনুসরন করি না। কারন আমি প্রত্যকের পোষ্টে যাই। খুঁজে খুঁজে তাদের লেখা পড়ি।

সামুতে আমার অনেক রেকর্ড আছে।
সেটা নিয়ে আমি গর্ব করি না। কিন্তু আনন্দ পাই। আমি মাটির মানুষ। সহজ সরল মানুষ। ঝগড়া ফ্যাসাদ করি না। হিংসা করি না। এই সামুতে কিছু দুষ্টলোক আমাকে এবং আমার স্ত্রী, কন্যাকে নিয়েও বাজে কথা বলেছে। এখনও কয়েকজন সমানে বলে যাচ্ছে। কেউ কেউ আঁকার ইঙ্গিতে আমার স্ত্রী, কন্যাকে নিয়ে অপমানকর লেখা লিখছে। এবং তাতে দুষ্ট ব্লগারগন কটু মন্তব্য করেই যাচ্ছে। হাসছে। জানি না শিক্ষিত মানুষদের এত নোংরা মানসিকতা কি করে হয়! আমার ধারনা ছিলো- শিক্ষিত মানুষরা ব্লগে এসে আলো ছড়াবেন। কিন্তু তাঁরা তাদের সস্তা বুদ্ধি দিয়ে ব্লগের পরিবেশ নষ্ট করছে। তবে আশার কথা হলো- দুষ্টলোকরা সামুতে দীর্ঘস্থায়ী হয় না। তাঁরা হুটহাট আসে। ঝামেলা করে, ক্যাচাল করে। কিন্তু ভাত পায় না। শেষে মাথা নীচু করে চলে যায়। গত বারো বছরে এরকম বহুবার দেখেছি। আসলে দুষ্টলোক সব জাগায় থাকেই। নবিজির দেশ মক্কা মদীনায়ও আছে।

এখন লেখার উপসংহার টানি।
আমি সামুর সেরা ব্লগার নই। সেই যোগ্যতা বা প্রতিভা আমার নেই। আমি ভালো লিখতে জানি না। তবু কয়েকজন ব্লুগার আমার লেখা পড়েন, মন্তব্য করেন- এতেই আমি খুশি। আমি আর কিচ্ছু চাই না। তবে সামুতে আমি আছি। টিকে আছি- এতেই আমি অনেক খুশি। আমাকে যদি জিজ্ঞেস করা হয়- সামুতে সবচেয়ে সেরা ব্লগার কে? আমি বিনাদ্বিধায় বলল, সামুতে সবচেয়ে সেরা ব্লগার হচ্ছেন- চাঁদগাজী। তিনি শুধু সামুতে না- বাংলাদেশের যত ব্লগ আছে, ব্লগার আছে বা ছিলো- তাদের মধ্যে এক নম্বর ব্লগার 'চাঁদগাজী'। তার তুলনা হয়। তিনি একজন সর্ব কালের শ্রেষ্ঠ ব্লগার। তার পোষ্ট গুলো, তার মন্তব্য গুলো দেয়ালে বাঁধাই করে রাখার মতোন। চাঁদগাজীর জন্য অনেক শুভ কামনা। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ভালোবাসার আরেক নাম সামু। সামু টিকে থাকুক পৃথিবী যতদিন আছে। ব্লগ টিমকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং অবশ্যই আমি জাদিদ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×