somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পদ্মা নদীর কাছেই আমার বাড়ি

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

পদ্মা নদীতে বজরা চলছে। সময় টা শীতকাল।
এ সময় বাতাস অতি মনোরম। নদীর মাছ, তরিতরকারী খুবই সুস্বাদু। বজরার জানালার পাশে বসে নদী দেখি। নদীর জল-কল্লোল, ছলাৎ ছলাৎ শব্দ মধুময় হয়ে কানে বাজে। আকাশে অনেক পাখি উড়ে উড়ে যায়। কয়েকটি সাহসী পাখি বজরার ছাদে এসে বসে। পাখি কিচির মিচির করে। ডিঙি নৌকায় কিছু জেলে মাছ ধরায় ব্যস্ত। পানসী নৌকা এক মাঝি বেয়ে চলেছে। সে গান গাইছে পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয়...'.

ছোট মই বেয়ে আমি বজরার ছাদে উঠে যাই।
বজরার ছাদে এক মেয়েকে দেখা যাচ্ছে। সে কলাপাতা রঙের শাড়ি পরেছে। পিঠের উপর ছড়ানো চুল। বাতাসে তার শাড়ির আচল আর চুল এলোমেলো ভাবে উড়ছে। মেয়েটা সামনের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে।
আমি বললাম, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে! এত সুন্দর আমি আগে কখনো দেখিনি।
মেয়েটার চোখে পানি।
বললাম, তুমি কাদছো কেন?
মেয়েটা বলল, বজরা থেকে নামতেই তুমি আমায় ভুলে যাবে।
আমার ইচ্ছা করলো মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি।

আকাশে থোকা থোকা মেঘ।
পদ্মার চরে শুয়ে আছে একটি দুটি কুমির। যেন মৃত কুমির। বজরা কাছাকাছি আসতেই কুমির গুলো ঝটপট নদীতে নেমে যায়। মেয়েটাকে বললাম, ওই দেখো কুমির। মেয়েটা কুমির দেখার আগেই কুমির গুলো অদৃশ্য হয়ে যায়। মেয়েটা অবিশ্বাস করে। বলে, আমি কখনও কুমির দেখিনি। কুমির যে নদীর পারে শুয়ে থাকে এ কথা মেয়েটা বিশ্বাসই করে না। বললাম, তুমি পারের দিকে তাকিয়ে থাকো নিশ্চয়ই দেখতে পাবে। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে। কিন্তু কুমির আর দেখা গেলো না।
কুমির দেখা না গেলেও শূশুক দেখা গেলো। শূশুক দেখে মেয়েটা আমার হাত চেপে ধরলো। মেয়েটা খুশি করার জন্য বেশ কয়েকটি শূশুক ডিগবাজি দিয়ে খেলা দেখালো।

নৌকা থামলো একটা বাজারের ঘাটে।
অনেক গুলো বক আমাদের সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। মাঝিরা কিছুক্ষণ বিশ্রাম নেবে এখানে। ছোট ছোট ছেলেমেয়েরা বজরা দেখে কাছে এসে চিৎকার দিলো। একটা মাছরাঙা পাখি পানিতে ডুবে কুচো মাছ ধরে নিলো। গ্রামের বাড়ি যাচ্ছি বলেই তো এত কিছু দেখতে পেলাম। কি সুন্দর! কি সুন্দর! আসলে মানব জীবনটাই সুন্দর।

নদীপাড়ে কয়েকজন মেয়ে গোছল করছে।
আমি মেয়েটাকে বললাম, চলো আমরাও লাফালাফি করে নদীতে গোছল করি। মেয়েটা বলল, আমি সাতার জানি না যে। বললাম, সাতার না জানলে কি নদীতে গোছল করা মানা?

নৌকা আবার চলতে শুরু করলো। আমি ঘুমিয়ে পড়লাম। এবং স্বপ্নে দেখলাম, আমি বেহেশতে চলে গেছি। বিশাল এক হল রুমে আরাম করে বসে আছি। আমার হাতে মদের গ্লাস। সামনে মদের বোতল। বোতলের গায়ে ইংরেজিতে লেখা 'ব্লাক ডগ'। এক সুন্দরী মেয়ে পায়ে নূপুর পড়ে নাচছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে। হ্যা মনে পড়েছে, মেয়েটা সাতার জানে না।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×