somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভাল মানুষ কিভাবে চেনা যায়?

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ বিবিসি বাংলা।

ভাল মানুষ সব সময় হাসি খুশি থাকে।
তাদের মধ্যে কোনো লোভ থাকে না। তাঁরা নিজের পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে। তাঁরা অসহায় ও দরিদ্র মানুষের কথা ভাবে। তাদের জন্য কিছু করতে চেষ্টা করে। ভাল মানুষরা অযথা আড্ডা দেয় না। মন্দ মানুষদের সাথে মিশে না। ভাল মানুষেরা যতটুকু পারে গরীব মানুষদের সাহায্য করে। ভাল মানুষেরা দেশের সমস্যা গুলো নিয়ে ভাবে। সমাধান খুঁজে বের করতে চেষ্টা করে। নারীদের সম্মান করে। ক্ষুধার্থ মানুষকে পেট ভরে ভাত খাইয়ে দেয়। ভাল মানুষেরা গুজবে কান দেয় না। তাঁরা আগেই চিলের পেছনে দৌড়ায় না। তাঁরা নিজের মেধা খাটায়। নিজের বিবেক সব সময় জাগ্রত রাখে। বিবেক জাগ্রত থাকার কারনে তাঁরা অন্যায় করতে পারে না।

ভাল মানুষেরা পৃথিবীর সেরা মুভি গুলো দেখে।
সেরা বই গুলো পড়ে। দেশ বিদেশ ভ্রমন করে। টিভিতে নিউজ শুনে। দৈনিক পত্রিকা পড়ে নিয়মিত। বেকারদের চাকরীর ব্যবস্থা করে দেয়। অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়। ভাল মানুষেরা কথা কম বলে। সময়ের কাজ সময়ে করে। কখনও কোনো কিছু নিয়ে বাহাদুরি করে না। তাদের চলাফেরা সহজ সরল সুন্দর। সবচেয়ে বড় কথা তার 'ভান' জানে না। স্ত্রীর সাথে ভাল আচরন করে। কাউকে নিয়ে উপহাস করে না। ভাল মানুষেরা দালালি করে, চাটুকারিতা করে না। ভাল মানুষেরা সব সময় মানবিক ও হৃদয়বান হয়। সবাই জানে এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। কৃপণদের কেউ ভালোবাসে না। কৃপণরা এটা বুঝে না- ধন সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। ব্যাংকে প্রচুর টাকা, আলমারির ভিতর থরে থরে সাজানো টাকার বান্ডিল। সেই টাকা যদি মানুষের কাজে না লাগে তাহলে সেই টাকা মূল্যহীন।

আপনাকে একটা সত্য কথা বলি।
আমি নিজেই একজন ভাল মানুষ। আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। কারো সাথে ঝগড়া করিনি। মারপিট করিনি। কাজে ফাঁকি দেইনি। জীবনে অসৎ হইনি। রাস্তাঘাটে মেয়েদের দিকে কুৎসিত ভাবে তাকিয়ে থাকিনি। সমাজের সব শ্রেণীর মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের বাসায় যে মহিলাটি ঘরের কাজে মাকে সাহায্য করে, তাকেও আমি সম্মান করি। রাস্তায় কোনদিন ময়লা ফেলিনি। ময়লাওলা না এলে পনের মিনিট হেঁটে গিয়ে ডাস্টবিনে ময়লা ফেলে দিয়ে আসি। কেউ বাসার ঠিকানা জিজ্ঞেস করলে তাকে আমি ঠিকানা খুঁজে পৌঁছে দিয়ে আসি। কাউকে ঠকাই না। অথচ নিজে বারবার ঠকি। সৃষ্টির সেরা জীব মানুষ। তাই মানুষ হবে সহজ সরল। জটিল কুটিল নয়। আমি যৌতুক প্রথা ঘৃণা করি। আমার আপন চাচা যৌতুক নিয়েছে বলে, আমি তার বিয়ের অনুষ্ঠানে যাইনি। সেই চাচার সাথে আমি আজও কথা বলি না। আমার আব্বা মারা যাবার পর আমার সেই চাচা বাবার সম্পত্তির ভাগ আমাদের দেয়নি। মামলা করিনি। ঝগড়াও করিনি।

আমার এক মহিলা কলিগ একদিন আমাকে বলেছিলো-
ভাই আপনি একজন আসলেই ভাল মানুষ। শুধু আপনার একটাই দোষ। আপনি সিগারেট খান। সেই কলিগ আমার প্রতি অনেক মায়া দেখিয়েছেন। দুপুরে আমি হোটেলে খেতাম। কিন্তু উনি আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতেন। তার হাতের রান্না ভাল ছিলো। তার হাতের গরুর মাংস বা ডাল ভর্তা দারুন হতো। একদিন আপাকে বলেছিলাম- ইলিশ মাছের ভর্তা খেতে কেমন লাগে আপা? পরের দিন আপা আমার জন্য ইলিশ মাছের ভরতা নিয়ে এসেছিলেন। আপা আমাকে অনেক স্নেহ করতেন। আমাকে ভাই বলে ডাকতেন। আমরা পাশাপাশি বসতাম। আপা আমার কাছ থেকে ভালো ভালো মুভির নাম নিয়ে যেতেন। দেখতেন। এমনকি আপাকে আমি জোর করে অনেক বই পড়িয়েছি। একদিন আপার বিয়ে হয়ে গেলো। উনি চাকরী ছেড়ে দিলেন। এখন আপা মাঝে মাঝে ফোন দেন। উনি এখন তার স্বামীর সাথে চিটাগাং থাকেন। আপার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম 'সেরা'। মেয়ের নাম- 'রেবতি'।

আমি অবশ্যই ভাল মানুষ। আমি কোনোদিন যুদ্ধ করিনি।
কারো মালামাল লুট করিনি। দাসদাসী রাখিনি। তাদের ভোগ করিনি। অনেক গুলো বিয়ে করিনি। আমি আমার স্ত্রীর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। স্ত্রীর সম্পদ নিজের বলে দাবী করিনি। আমি কাউকে বলি না, তোমার মাথা ভরতি উকুন হয়েছে। তুমি মাথার চুল ফেলে দাও। রোজা রাখো। বরকি কোরবানী দাও। আমি মানুষকে সব সময় ভাল পরামর্শ দেই। কুসংস্কার থেকে দূরে থাকতে বলি। পড়ালেখা করতে বলি। কবরের আযাব নিয়ে তাদের চিন্তা করতে মানা করি। জ্ঞানী লোকদের ইতিহাস জানতে বলি। আমি ছেলেমেয়েদের বলি- নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলো। আধুনিক টেকনোলোজি সম্পর্কে জানো। জ্ঞানের চর্চা করো। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে 'জ্ঞান'। জ্ঞান অর্জন করো আর প্রজ্ঞাবান হও। আমল করে কিছু পাবে না। নেকী, ফজিলত, সোয়াব ইত্যাদি শব্দ গুলো ভুলে যাও। কোরআন আর হাদিসের বাইরেও অসংখ্য ভাল ভাল বই আছে। সেগুলো পড়ো।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×