স্থায়ী সন্ধি
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কখনো খুব বেশি দরকার হয়ে পড়ে-
একটুকরো নির্জনতা;
বিশেষ করে আকস্মিক অনাকাঙ্ক্ষিতভাবে আপনজনের
প্রয়ানের শোক নির্জনতার জন্য বিলাপ করে কাঁদে।
কিন্তু এই শহরে কোথাও নেই নির্জনতা।
জীবনে যতবারই পুষেছি প্রজাপতি ও বিড়াল,
ততবারই হয়েছি প্রতারিত!
তখনো হন্য হয়ে খুঁজেছি নির্জনতার বন।
খুঁজে না পাওয়ার আক্ষেপে পুড়ে মরি
আর একদল বসে যায় মৃত্যু নিয়ে উপাসনায়!
কতবার যে এভাবে মরেছি তা ইয়ত্তাহীন।
তবু এড়াতে পারি না মানবসঙ্গ।
অবশ্য এখনো অবশিষ্ট আছে দু'টো নির্জন বন- গোরস্থান ও মর্গ।
কিন্তু শুনেছি ইদানিং নাকি দু'টো স্থানেই ব্যাপক কোলাহল-
সাদা চাদর মুড়ি দেয়া মানুষে সয়লাব!
চিরপ্রস্থান -- এসো স্থাপন করি স্থায়ী সন্ধি।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন