somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- ৯৩

১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় বলে না, একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না!
এটা একদম সত্যি কথা। মানুষ আসলে ভুল করবেই! ভুল থেকে মুক্তি নেই মানুষের। আমার জীবনটা কিভাবে ছাড়খার হয়ে গেলো সেই গল্পটা বলি। ইন্টারমিডিয়েট পাশ করার পর, মনে হতো অনেক বড় হয়ে গেছি! নিজেকে বাংলা সিনেমার নায়ক বলে মনে হতো। কলার বড় শার্ট পড়ি, জিন্স প্যান্ট, পায়ে কেডস। চুল কায়দা করে আচড়াই। ক্যাম্পাসে মাস্তানি করি। আর মনে হয়, সমস্ত মেয়েরা আমার জন্য পাগল! এখন বুঝি তখন আমি নায়ক ছিলাম না। ছিলাম বখাটে। আমার কর্মকাণ্ডে মানুষ হয়তো মনে মনে খারাপ গালি দিয়েছে। আসলে মানুষ যখন ভুল করে, তখন সে বুঝতে পারে না। যখন বুঝে তখন আর ভুল সংশোধনের উপায় থাকে না।

আমি রইজউদ্দিনের ছাওয়াল, শাহেদ জামাল।
একদিন গিফারী কলেজে মারামারি করলাম। তিনটা ক্লাশ রুমের ফ্যানের পাখা বাকা করে দিলাম। এক ছেলেকে রড দিয়ে মারলাম। এরপর থেকে মানুষ আমাকে সমীহ করতে শুরু করে। (এখন বুঝি ওটা সমীহ নয়, ঘৃনা) আমিও ভাব নিয়ে চলি। একদিন মার্ডার কেসের আসামি হয়ে গেলাম। পুলিশ আমাকে খুজছে, আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার বড় চাচা, বুদ্ধিমান মানুষ। আমাকে অনেক টাকা পয়সা খরচ করে ইটালি পাঠিয়ে দিলেন। নিশ্চিত জেলে যাওয়া থেকে বেচে গেলাম। ইটালি যাওয়ার পর মনে হলো, এই দুনিয়ার নাম্বার ওয়ান অভাগা আমি। অড জব করে কোনো রকমে বেচে থাকলাম।

আমার জীবনে আমার প্রতিটি সিদ্ধান্ত ভুল নিয়েছি।
এজন্য নীলা আজ আমার সাথে নেই। এমনকি আমার পরিবারও আমার সাথে নেই। এখন আমি একটা মেসে কোনো রকমে থাকি। মেসের পরিবেশ অতি নোংরা। রুমমেটরাও বদমাশ ও নীচু মানসিকতার। কতদিন হয়ে গেলো বাবা মা, ভাইবোনদের দেখি না! খুব কষ্ট হয়। আত্মীয়স্বজন সবাই আমায় পরিত্যাগ করেছে। আপন ভাইয়ের বাসায় গেলেও, ভাবী দরজা খুলেন না। বলেন, বাসায় কেউ নেই। অন্যদিন এসো। বন্ধুর অফিসে গেলে বন্ধু দেখা করে না, পিয়ন দিয়ে খবর পাঠায় মিটিং করছে, মিটিং শেষ হতে অনেক সময় লাগবে। অথচ আমি বন্ধুকে কাচের দরজার ফাক দিয়ে দেখেছি, বন্ধু তার রুমেই আছে।

এই কিছুদিন আগের কথা। শাহবাগ মোড়ে দাড়িয়ে আছি।
ছেলেমেয়েরা আন্দোলন করছে। তাদের আন্দোলনের ভাষা খুবই নোংরা। সাউয়া মাওয়া ছিড়ে ফেলতে চাইছে। এরা নিশ্চিত ভদ্র ঘরের ছেলেমেয়ে না। ভদ্র ঘরের হলে এরকম ভাষা ব্যবহার করতে পারতো না। যাইহোক, হঠাৎ দৌড়ঝাপ শুরু হলো। পুলিশ সামনে যাকে পাচ্ছে তাকেই পিটাচ্ছে। আমি পুলিশের সামনে পড়লাম। পুলিশ আমাকে মারতে শুরু করেছে। ভাগ্যিস কয়েকটা লাঠি দিয়ে আঘাত করে আমাকে ছেড়ে দিয়েছে। যদি ধরে আমায় থানায় নিয়ে যেতো, কে আমাকে ছাড়িয়ে আনতে যেতো! বাংলাদেশের থানার লকাপ আর কারাগার খুবই জঘন্য পরিবেশে। সেখানে মানুষ দিনের পর দিন কি করে বেচে থাকে, কে জানে!

জীবনে ভুল মানুষ প্রবেশ করলে, দু:খ থাকবে চিরকাল।
নীলা নামের এক মেয়ে আমার জীবনে এলো। চুটিয়ে দুই বছর প্রেম করা হলো। নীলা সহজ সরল সুন্দর ভালো মেয়ে। যখন নীলার বিয়ে করার সময় হলো, তখন সে আমেরিকা প্রবাসীকে বিয়ে করে ফেলল। আমায় বলল, তুমি বেকার। সামান্য একটা চাকরি যোগাড় করার ক্ষমতা তোমার নেই। প্রেম বা বিয়ে করার জন্য তুমি পারফেক্ট নও। তারপর নীলা চলে গেলো! এদিকে নীলার জন্য আমার অবস্থা কাহিল। সারাদিন না খেয়ে পথে পথে ঘুরি। সস্তার সিগারেটের সাথে গাজা ভরে খাই। সারাদিন পার্কে শুয়ে থাকি। অথচ আমার বাবা রইজউদ্দিন একজন ভদ্র মানুষ। দিনাজপুর জেলা স্কুলের ইংরেজির শিক্ষক। আমার মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমার ভাইবোনেরা সকলে প্রতিষ্ঠিত। মাঝখান দিয়ে আমি উচ্ছন্নে গেলাম!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×