somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ২০৬

২৬ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ।
অগ্রহায়ন যে কবে এলো টেরই পেলাম না। শীতকাল আসছে। এখন এসি না ছাড়লেও চলে। অগ্রহায়ন মাসটা মন্দ নয়। আমাদের জাতীয় সংগীতে বলা হয়েছে- ''ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি''। আমাদের জাতীয় সংগীতটা অসাধারন। অত্যন্ত মনোমুগ্ধকর। স্কুলে ক্লাশ শুরুর আগে মাঠের মধ্যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতাম। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন গানটা। ১৩ জানুয়ারি ১৯৭২ সালে গানটিকে আমাদের জাতীয় সংগীত হিসেবে ঘোষনা করা হয়। ক্রিকেট, ফুটবল বা জাতীয় কোনো অনুষ্ঠানে এই গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। তখন সবাই উঠে দাঁড়ায়। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান বা বৌদ্ধ অথবা কে আওয়ামীলীগ, কে বিএনপি সেটা জানার প্রয়োজন নেই। এই যে জাতীয় সংগীতের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা, বিষয়টা আমার ভালো লাগে। ফারাজার স্কুলে জাতীয় সংগীত হয় কিনা জানি না। হওয়ার কথা।

পত্রিকাতে অদ্ভুত এক নিউজ পড়লাম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সুন্দর আবহাওয়া। আমেরিকার ট্রেজার আইল্যান্ড থেকে সকাল ছয়টার দিকে আকাশে উড়ল নৌবাহিনীর একটি ছোট বিমান (বেলুন টাইপ)। বিমানে দুই অভিজ্ঞ নৌ কর্মকর্তা। তাঁদের দায়িত্ব সমুদ্রের ওপর টহল দেওয়া। শত্রুর ডুবোজাহাজের সন্ধান পেলে আক্রমণ করবে। নির্ধারিত সময় শেষে আকাশযানটির ঘাঁটিতে ফিরে আসার কথা। কিন্তু আসে না। একসময় দেখা গেলো আকাশযানটি ফিরে আসে। সমুদ্রের পাড়ে। লোকজন ছুটে যায় এবং গিয়ে দেখে বিমানের ভেতরে দুই কর্মকর্তা নেই। গায়েব হয়ে গেছে। অথচ বেতারযন্ত্রও সচল ছিল। দুই কর্মকর্তার প্যারাস্যুট যথাস্থানে রাখা ছিল। তাঁদের ব্যবহারের জন্য থাকা লাইফ র‍্যাফটও পাওয়া যায়। কিন্তু দুই কর্মকর্তা নিখোঁজ। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। দুইজন মানুষ গেলো কোথায়? বিরাট রহস্য। এই রহস্য নিয়ে আমি ভাবি। কোনো কুলকিনারা পাই না। কিন্তু ভাবতে ভালো লাগে।

বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য রোগী আসেন ঢাকায়।
কারো কারো অবস্থা খুবই খারাপ। তাড়াহুড়া করে রোগী হাসপাতালে ভরতি করায়। ডাক্তার বলে, আর্জেন্ট রক্ত লাগবে। রোগীর সাথের লোকেরা পাগলের মতো রক্ত খোঁজে। তারা ঢাকা শহর ভালো করে চিনেও না। এদিকে আর্জেন্ট রক্ত লাগবে। তখন কেউ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। বলে, এই নাম্বারে ফোন দেন, রক্তের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ফোণ দেওয়ার পর বলে, হ্যা আমি রক্ত দিবো। কিন্তু আমি তো গাজীপুর আছি। ঢাকা যে আসবো আমার কাছে ভাড়া নেই। আপনি বিকাশ করে এক হাজার টাকা পাঠান। আমি বাইকে করে দ্রুত চলে আসছি। এক হাজার টাকা পাঠানো হয়। কিন্তু সেই লোক আর আসে না। ফোনেও আর তাকে পাওয়া যায় না। এই হলো রক্ত নিয়ে ব্যবসা। চারিদিকে প্রতারক। এরকম ঘটনা প্রতিদিন ঘটছে। অনেকে স্যোসাল মিডিয়ায় রক্ত চায়। সেখানেও প্রতারনা। রোগী এবং রোগীর আত্মীয়স্বজন অসহায়।

হাসপাতাল কতৃপক্ষ পর্যন্ত রোগীর আত্মীয়স্বজনকে অনেক ভোগান্তি করে।
রোগী হাসপাতালে ভরতি করার পর হাসপাতাল থেকে একটা স্লিপ ধরিয়ে দেওয়া হয়, সেই স্লিপে অনেক গুলো ইনজেকশন আর ওষুধ লিখে দেয়। রোগীর আত্মীয়স্বজন সেই ওষুধ খুজতে থাকে। পায় না। আমার কথা হচ্ছে- রোগী হাসপাতালে ভরতি করিয়েছে, ওষুধ তো হাসপালেই থাকার কথা। হাসপাতালে ওষুধ নেই কেন? তাহলে এটা কেমন হাসপাতাল? রোগী রিলিজের সময় তো বিল হবে আকাশ ছোঁয়া। মিরপুরে একটা হাসপাতাল আছে, আজমল নাম। সেই হাসপাতালে রোগী ভরতি করানো যেন পাপ করা। আগ্রহ নিয়ে রোগী ভরতি নেয়। স্লিপে অনেক গুলো ইনজেকন আর ওষুধের নাম লিখে দেয়- রোগীর স্বজনরা পাগলের মতো এক ফার্মেসী থেকে আরেক ফার্মেসীতে ছুটে। ইনজেকশন পায় না। আমার কথা হচ্ছে, যে হাসপাতালে ওষুধ নেই, সেই হাসপাতাল কেমন হাসপাতাল? এরকম হাসপাতালে রোগী কেন ভরতি করাতে হবে? আজমল হাসপাতালের উলটা পাশে 'আলোক হাসপাতাল' সেখানে শুধু টাকার খেলা। রোগী ভরতি হলেই লাখ টাকার উপরে বিল হয়। হবেই।

এই দেশে দিন দিন আমার দম বন্ধ হয়ে আসছে।
চিকিৎসা খাত আর শিক্ষা খাত সবচেয়ে লাভ জনক ব্যবসা। অথচ যথাযথ সেবা ও মান নেই। হাসপাতালে গেলে বলে, আমাদের সেন্টাল এসি আছে। কেবিনে টিভি আছে, ফ্রিজ আছে। দুই বেলা খাবারও দেওয়া হয়। অথচ চিকিৎসার মান কেমন সেটা বলে না। আমাদের পাশের দেশ চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। চেন্নাইতে বাঙ্গালী রোগী দিয়ে ভরা। আমাদের দেশের চেয়ে খরচও কম। আর ভোগান্তি নেই। আমার পরিচিত একজন ভারতের নাম শুনলেই রেগে যায়। উনার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। বাংলাদেশের অনেক ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার রোগ ধরতে পারেন না। একেকজন একেক রকম কথা বলে। নানান রকম ওষুধ দেয়। ফলাফল শূন্য। সেই লোক ভারত যায়। স্ত্রীর চিকিৎসা করায়। স্ত্রী অল্প সময়ে সুস্থ হয়ে যায়। অথচ দেশের ডাক্তাররা কোনো আশার বানী দেখাতে পারেনি। শুধু লাখ লাখ টাকা খরচ হয়। এই লোক সাথে দেখা। উনি এখন সুযোগ পেলেই ভারতের গুনগান করেন। রাজীব চেন্নাই খুব সুন্দর জায়গা। মানুষ গুলো ভদ্র ও মানবিক। হাসপাতাল গুলো পরিস্কার পরিচ্ছন্ন। যেন ফাইভ স্টার হোটেল। খরচ কম। ডাক্তারের ব্যবহার ভালো। অকারনে হাসপাতাল ও ডাক্তার রোগীকে হয়রান করে না। আমাদের দেশের ডাক্তার ও হাসপাতাল গুলোর কেউ ভালো না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×