বিলীন অস্তিত্ব
আরে ওখানে কে? ডাস্টবিনটাতে একটু নড়াচড়া। কেউ কি কিছু খুঁজছে? হারানো কিছু? একটু আগিয়ে দেখতে পাই একজন মধ্যবয়সী মহিলা ময়লা ঘেঁটে চলছে। যেন তার সন্তান লুকিয়ে আছে ওর মাঝে। নাহ্ খুবই বিরক্ত লাগছে... বলে উঠলাম, 'এই কি হচ্ছে ওখানে...যাও...চলে যাও...'। মনে মনে ভাবলাম, 'এরা যে কিভাবে ঢাকায় এল...শহর আর শহর রইল না'।
মহিলা চোখ তুলে চাইলো। আচমকা একটা শীতল স্রোত বয়ে গেল পিঠ দিয়ে। আমরা এদের ভীত চোখ দেখতে অভ্যস্ত...ঘৃণা ভরা চোখ নয়। আবার ওর কাজে ও ব্যস্ত হয়ে পরে। কি জানি একটা কৌতুহল আমাকে দাঁড় করিয়ে রাখে। হঠাৎ দেখি ওর চোখ উজ্জ্বল হয়ে উঠলো একটা ছোট্ট প্যাকেট পেয়ে। প্যাকেটে কিছু মুরগির হাড়গোড়, পাখনা আছে। ওটা নিয়ে সে ছুটে চলছে।
নর্দমার পানি ওর পায়ের আঘাতে এদিক ওদিক ছিটকে পড়ছে।
একটু সামনে একটা শিশু শুয়ে আছে। শিশু বললে তোমার আমার চোখের সামনে যে ছবিটা ভেসে উঠে ঐ বাচ্চাটা ও রকম না। ওর শুধু বড় একটা মাথা, বড় বড় এক জোড়া চোখ আর শুখনো একটা হাড় জিরজিরে শরীর। তবুও তো মানুষের বাচ্চা - তাই শিশু বলা। কঙ্কালসার শরীরের দুটি মানুষ ধুকে ধুকে বেঁচে থাকা। ওর মা কোথা থেকে একটু লবণ জোগাড় করে ঐ হাড়গোড়গুলো আগুনে পুরিয়ে বাচ্চার মুখে টুলে দিচ্ছে। বাঁচিয়ে রাখতে চায় তার অস্তিত্বকে... জানাতে চায় তোমার আমার শহর আজ ওদের রক্তের উপর দাড়িয়ে। চোখ ব্যাথা করছে... মন আজ পালাতে চাচ্ছে... ভয় পাচ্ছে। কেন জানি আজ মনে হচ্ছে কোথাও মহাপ্রলয় শুরু হবে... আমিও থাকব ঐ মিছিলে...হয়ত মিছিলের দলে বা মিছিল দিয়ে পদদলিত হয়ে। তবে থাকবো আমার পাপমোচন করতে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।