somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি রোমন্থন-১

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে যদি বলা হ্য় যে, আপনার শৈশব, কৌশোর আর যৌবন এই তিন সময়র মধ্যে কোন সময় আপনার সবচেয়ে প্রিয়? আপনি নিশ্চই চিন্তায় পড়ে যাবেন। কিন্তু আমি দ্বিধাহীন ভাবে বলতে পারি আমার জীবনে শৈশব হল সবচেয়ে প্রিয়।

আমার শৈশব জীবন নিয়ে লেখার শখ অনেক দিনের। অনেক ডায়রি কেনা হয়েছে এই পর্যন্ত, কিন্তু লেখা হয়ে উঠে না। ব্লগে লেখার একটা কারণ হচ্ছে যে আমি আমার সেই সব দিনগুলোকে একটু একটু করে লিখে ফেলব। যখন যা মনে পড়ে। সব হয়তো এক সাথে মনে পড়বে না। তবুও যেন আমার পরবর্তী প্রজন্ম কে বলতে পাড়ি আমাদের সময় এই ছিল।


আমার জন্ম কিশোরগঞ্জ সদর হাসপাতালে। বাবা, মায়ের চাকরীর সুবাদে সদরেই বড় হয়েছি। আজ থেকে প্রায় ৩০ বছর আগে শহর আর গ্রামের মধ্যে ফারাকটা এত প্রকট ছিল না। তাই গ্রামের বাড়ী বাজিতপুর আর কিশোরগঞ্জ দুই জায়গার ফারাক বুঝতে পারতাম না। আমাদের প্রাইমারী স্কুলে দুই ভাগে ক্লাস হত। ক্লাস ৩ পর্যন্ত ৩টা বই, আর ৫ পর্যন্ত ৬টা বই। থ্রী পর্যন্ত ক্লাস শেষ হত বেলা ১২টায়। আর ৫ এর ৪টায়। আমি তখন ২ বা ৩ তে পড়ি। স্কুল ছুটিটা তখন মনে হত এক রকম উৎসবের মতো। কে আগে স্কুল থেকে বের হতে পারবে সেটাও একটা খেলা। তো এক দিনের কথা মনে পড়ে , আমার স্কুল যখন ছুটি হল তখন আকাশে ঘন কাল মেঘ। ঘোর বর্ষাকাল শুরুর আগের সময় টা। স্কুল থেকে আমাদের বাসা ৫ মিনিটের হাটাঁর পথ। কিন্তু দৌড়ে এসেও বৃষ্টির হাত থেকে বাঁচতে পারলামনা আমি আর আমার বইগুলো। আমি বড় হয়েছি আমার দিদার কাছে। তাই বাসায় আসার পর এই ভর কালবৈশাখীতে আমি মনের আনন্দে ভিজতে বের হয়ে গেলাম, কারণ দিদাকে এত ভয় পেতাম না। মা আমি যেই স্কুলে পড়ি সেই স্কুলের টিচার। আর বাবা এই সময়ে অফিসে। তাই আমি তখন স্বাধীন। এই সব দিনের প্রথম কাজ হল আমার ফল চুরির সাথী রানাকে খুজে বের করা। সে আমার পাশের বাসায় থাকে, আমার সাথেই পড়ে, সম্পর্কে আমার মামা। তার স্পেশালিটি হল সে নতুন নতুন জায়গা খুজে বের করা। কোন আম গাছে আম ধরেছে, কোথায় বড়ই গাছ আছে, কোন বড়ই তিতা না মিষ্টি না টক তা তার নখ দর্পে। তার সাহায্য ছাড়া আমি কয়েক বার একা একা যাবার চেষ্টা ও করেছি বেশি লাভের আশায়। কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি। বরং অপরাধ বোধ কাজ করেছে। তাই ঐ দিন আমি আর ও আমাদের পাড়ার মানব বাবুর গাছের আম পাড়তে চলে গেলাম। প্রচন্ড বাতাসে আম গুলো যেন বড়ই এর মত পড়ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আমাদের উপর গাছটাই ভেঙ্গে পড়ে। তবুও ক্ষান্ত দিলাম না। মুহূর্তের মধ্যে আমরা আমাদের ব্যাগ ভরে ফেললাম আমে। সেই দিন যে আনন্দ হয়েছিল তা আজ এত বছর পর লিখে প্রকাশ করতে পারছিনা। এর পর আমরা প্রতিবার ঝড় বা বৃষ্টি হলেই যেতাম কিন্তু ঐ দিনের মত আর কোন দিন ও পাইনি।


.....চলবে
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

অসভ্যদের আছে কি আর মান সম্মান?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৯:৪১

মনুষ্যত্ব বিকিয়ে ধরো সাধু সাজ।
আসলে তো তুমি হলে আস্ত এক ভণ্ড।
হারায়েছো সবখানে তোমার সকল লাজ।
শুয়োরের মতো তুমি জানোয়ার অখণ্ড।
পাপেতে মিশিয়া গাও পুণ্যের গান।
অসভ্যদের আছে কি আর মান সম্মান?
— শ্রাবণ... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

×