somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি রোমন্থন-৩ (৭ পুরুষ)

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়ে ৩ বার লেখাটা লেখতে হচ্ছে। কারণ এর আগে ২ বার লেখার পর পোষ্ট কারার পর গায়েবা হয়ে গিয়েছিল লেখা। জানি না এর কারণ কি? তাই স্বভাবতই স্পনটিনিটি নাই এই লেখায়। গত কাল ভাবলাম শালা লেখবই না আর। এত কষ্ট করে সময় বের করে লেখার পর মুছে গেলে বা না থাকলে কেমন মেজাজ খারাপ হয় বলেন? যাই হোক আজকে মনটা শান্ত হয়েছে। আজ ভাবলাম এখন না লেখলে ব্যপারটা অন্যের উপর রাগ করে মাটিতে ভাত খাবার মত হয়ে যাবে।

যাই হোক আমরা সরারচর নেমে বাড়ী যাবার জন্য রিক্সা ঠিক করতাম। ভাড়া ২০ টাকা। গ্রামের নাম ওসমানপুর। দূরত্ব ১০ মাইল। আমাদের বাড়ীর নাম ছিল বাবুর বাড়ী। তাই যে গুটি কয়েক রিক্সা স্টেশানে অপেক্ষা করত তার বেশীর ভাগই চিনতো। রিক্সায় আমি বসতাম বাবার কোলে, আর আমার বোন বসতো মার কোলে। ভাগ করাই ছিল। আমি বড়। ওজন বেশি। রাস্তার ৪ভাগের ৩ ভাগ পাকা আর ১ ভাগ কাঁচা। পাকা রাস্তা পার হবার সময় দুই ধারে পড়ে আগুন লাল শিমুল ফুল গাছ, চারদিকে অবারিত ধান ক্ষেত, একটা শশ্মান। শশ্মানের কথা মনে থাকার কারণ হচ্ছে প্রতিবার এর সামনে দিয়ে যাবার সময় বাবা আমাদের তাঁর গল্প শুনাত। কোন এক রাতে এর সামনে দিয়ে যাবার সময়ে ভয় পাবার গল্প। কাঁচা রাস্তায় পৌছালে আমাদের কুশলাদি জানতে চাইতো আশে পাশের বাড়ীর লোকজন। আমাদের গ্রামে তখন কোন ইলেক্ট্রিসিটি ছিল না। যাকে বলে অজো পাড়া গাঁ। অধিকাংশ বাড়ীর সামনে বা পিছনে ছিল বাঁশ ঝাড়। দিনের বেলাতেও কেমন যেন জমাট বাঁধা অন্ধকার মনে হতো। রাতে কাওকে জরুরী কাজ না থাকলে বের হতে দেখিনি। বাড়ীর আশেপাশে আসার আগে আগে আমি আর আমার বোন রেডি হতাম কে আগে দৌড়ে ঠাকুরমার কোলে উঠতে পারবো। স্বভাবতই আমার সাথে আমার বোন পেরে উঠতো না। আমিই এক দৌড়ে ঠাকুরমার কোলে উঠে পড়তাম। প্রতিবার ই উনি আমাকে চুমু খেয়ে বলতো " আমার মানিক কত বড় হয়ে গেছে "। আর আমি তখনি বড় হবার প্রমান স্বরুপ কোল থেকে নেমে পড়তাম। কারণ বড়রা কোলে চড়ে না।

আমার এই বাড়িটা ছিল আমার ঠাকুরমার। আমার দাদার বাড়ী ছিল নারায়নগঞ্জে। উনি চাকরি করতেন আদর্শ কটন মিলে। উনি মারা যান বাবার ১৮ বছর বয়সে। আমি তাকে দেখিনি। পরিবারের ব্ড় ছেলে হবার কারণে সংসারের দায়িত্ব পড়ে বাবার কাঁধে। বাবা চাকরি নেয় ঐ মিলে। তখন চাকরির সাথে সাথে পড়াশুনা শুরু করে নারায়নগঞ্জ তুলারাম কলেজে। তাই আমাদের অরিজিন ঢাকার আশেপাশেই ছিল ধরা যায়। আমার বাবার মুখে শুনেছি আমার দাদা আমার বাবাকে ৫ পূর্ব পুরুষের নাম বলে গেছেন। সেই হিসেবে আমাকে নিয়ে আমার জানা আছে ৭ পুরুষের নাম। আমি নিজের ও এত নাম মনে থাকে না। তাই স্মৃতির পাতা থেকে লিপিবদ্ধ করাটাই শ্রেয় মনে করছি। আমার থেকে শুরু করলে নাম গুলো এমন হয়:

৭ পুরুষ :
১। রাজীব মিত্র
২। অসিত মিত্র
৩। হেরম্ব মোহন মিত্র
৪। পিয়ারি মোহন মিত্র
৫। দেবপ্রসাদ মিত্র
৬। মহেশ মিত্র
৭। রামকানাই মিত্র

এই নাম গুলো আমার কাছে শুধু নামই মনে হয় না। এগুলো কে মনে হয় আমার এক একটা ইতিহাস, এক একটা সময়, পরিবার। তাই আমিও নাম গুলি মনে রাখতে চাই। আমি খুঁজে ফিরে আমার শিকড়ের সন্ধান, হাজার বছর আগে যেখানে আপনি ( যে পড়ছেন ) হয়তো আমার ভাই, কাকা, মামা অথবা আমিই!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×