কোথায় যাব না একদিন, সারাক্ষন, সারাদিন
সীমাবদ্ধ ঘরের সীমাবদ্ধতায় বসে নির্ভার স্বপ্ন বুনব।
আজ আমি শুনব না কারো কথা,মাথা নোয়াব না কারো আদেশে,
ইচ্ছা গুলো চেপে রাখব মনের ভিতর।
ভালোবাসার সাধ স্হগিত রাখব কষ্ট বুকে
শ্রেষ্ঠ সৃষ্টির অবদমনে দীর্ঘশ্বাসে কাটবে শুভ সন্ধ্যার প্রহর
অন্ধকার বুকে টিপটিপ জ্বলে ওঠা তারা গুলো,
মেঘ ঢাকা চাঁদের ম্লান আলো,
শীতল বাতাসের সুরে আমি আজ নৈসর্গিক হয়ে ও উঠব না।
আজ আমি চুপচাপ হয়ে যাব, একেবারে চুপচাপ।
একদিন সারাদিন কোথায়ও যাব না,
শূণ্যস্হানে তুমি অথবা অন্য কেউবসে থেকে বাড়াবে বয়স,
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে পূর্নিমার রাতে মরে যাব।
সে মরে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকব
কারণ একজন আসবে,
কেউ একজন এসে আমাকে বলবে-
তোমার সব দুঃখ আজ আমার,
তুমি কি তোমার হাতটা আমাকে দেবে?
অন্তরের অন্তস্হলের ভালোবাসায় আমি তার নাম দেব স্রোত,
তারপর স্রোতকে উজাড় করা ভালোবাসা দিয়ে আমি একদিন,
মরে যাব চুপচাপ।
বি;দ্র:
আলপিনে লিখা সুমন্ত আসলাম এর একটি আর্টিকেল থেকে লাইন গুলো নিয়ে কবিতার মত করতে চেষ্টা করেছি। যদি কেউ অনুচিত মনে করেন মন্তব্য করতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


