somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ: Neerja

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খাইয়া দাইয়া কাম নাই? সোনাম কাপুরের মুভি দেখুম? তার উপর এই কাহিনী নিয়া মুভি খুব বেশি জুইতের হওয়ার কথা না। যাই হোক, আসলেই একদিন বিকালের নাস্তার পর কোন কাম ছিল না। দেখি মুভিটা। পুরাই টাস্কি! এইটা সেই সোনাম কাপুর?

কাহিনী জানা যাক। নীর্জা ভানোত ( সোনাম কাপুর) সদ্য বিমান বালার চাকরীতে যোগদান করেছে। প্রথমবারের মত হেড পার্সন হিসেবে একটি ফ্লাইটে নিজের কাজে ব্যস্ত। ফ্লাইটটি মুম্বাই থেকে করাচী হয়ে ফ্রাংকফুর্টের দিকে রওনা হবার কথা। করাচীতেই লাগলো কুফা। ফিলিস্তিনি কিছু জঙ্গী হাইজ্যাক করে প্লেনটি। তারপরই হতে থাকে ভয়ংকর সব ঘটনা।

সত্য ঘটনা নিয়ে মুভি করার সবচেয়ে বড় সমস্যা হলো মুভিতে চমক দেবার তেমন কিছু থাকে না। মানুষ চাইলেই সব কাহিনীর গুষ্ঠি উদ্ধার করতে পারে। তবুও দারুনভাবে নির্মিত হয়েছে মুভিটি। প্লেন হাইজ্যাকের ভয়াবহতাটি সবাই অনুভব করতে পারবে। প্লেনে চলাকালীন এই মুভিটি দেখলে কেউ ঘুমাইতে পারবে না। পরিচালক রাম মাধবনী নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

অভিনয়ে আগেই বলেছি সোনাম কাপুর পুরাই চমকায় দিসে। শুধু প্লেনের হাইজ্যাকিং ছাড়াও নীর্জার বৈবাহিক জীবনের দ্বন্দ্ব নিয়ে দৃশ্যগুলিতে পুরাই কোপায় ফেলসে। এছাড়াও শাবানা আজমী বরাবরের মতই দারুন। জঙ্গী চরিত্রে জিম সর্ভের অভিনয় মারাত্মক হয়েছে। পুরাই ভয় খাওয়ায় দেওয়া টাইপ। অভিনয়ে আরেকজন চমক দিয়েছেন ভিশাল-শেখরের জুটির শেখর।

নীর্জা ভানোত সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লেগেছে । এই ভয়াবহ ঘটনার পর নীর্জা ভানোতকে ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার অশোক চক্র দেওয়া হয়। তাঁর সাহসিকতা সত্যিই অনুপ্রেরণা জোগায়।

মুভিটি মাঝের দিকে কিছুটা বোরিং হয়ে যায়। মুভিটিকে অনেকেই নিখুঁত বললেও মুভিটি খুব বেশি রোমাঞ্চকর নয়। তবে বেশ কিছু দৃশ্য চোখে পানি আসা নিশ্চিত।

মুভিটি পাকিস্তানে নিষিদ্ধ করেছে যেটা কিছু ভারতীয়দের অবাক করেছে। যদিও আমার মতে পাকিস্তানি কর্তৃপক্ষকে বেশ বেকুবই দেখানো হয়েছে। এছাড়া করাচীর এয়ারপোর্টের নিরাপত্তা, মোহাম্মদপুরের ফিজিকাল কলেজের মাঠের মতো মনে হয়েছে।

মুভিটি বেশ ভালো ব্যবসা করছে। সোনাম কাপুর দারুন এক নৈপুণ্য দেখিয়েছেন। সোনাম কাপুরের এটা সেরা অভিনয় বলাটা তেমন কিছু প্রকাশ যদিও করেনা। সব মিলিয়ে বেশ ভালো মুভি।

রেটিং – ৩.৫ / ৫.০
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×