somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সেলফিস ব্লগ

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কোটা

লিখেছেন একজন সেলফিস, ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৯

#কোটা
আজকের এই বাংলাদেশের সৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।
মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরন করেছে, তাদের যদি আমি প্রথম প্রজন্ম ধরি তারা তাদের দ্বিতীয় প্রজন্মের জন্য সার্টিফিকেট ছাড়া তেমন কিছুই রেখে যেতে পারেননি।
এ পর্যন্ত কোটা গ্রহণযোগ্য।
কিন্তু তৃতীয় প্রজন্ম পর্যন্ত এ প্রথার আদৌ কি কোন প্রয়োজন আছে?

#reform_quota_bd বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

গণতন্ত্র কই?

লিখেছেন একজন সেলফিস, ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

ইনি নয়তো তিনি রাজা
নতুন কোন কিছু নয়,
উন্নয়ন তো দেখছি রে ভাই
কিন্তু গণতন্ত্র কই??

কথা বললেই পুলিশ খামচি মারে
চোর না ধরে সাধু ধরে,
আমলারা চায় টাকার গামলা
ছাত্ররা করে ঘড়ে হামলা,
দিন দুপুরে কুপিয়ে মারে
আবার বাসে পেট্রোলও ছোড়ে!

ঘরে রেখে মা আর বোন
বাইরে করে ধর্ষণ,
নিজেরটা পূজার অন্ন
বাকিরা সব ভোগ্যপণ্য!

ধর্মের নামে রাজনীতি
সৃষ্টিকর্তার নামেও দূর্নীতি
মানুষ হয়তো ছাগল... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৯২৪ বার পঠিত     like!

কবি ও কবিতা

লিখেছেন একজন সেলফিস, ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯


একটা কবিতা লিখব কিন্তু এর উপজিব্য কি !
নষ্ট বিবেকের ভ্রষ্ট্র ক্রন্দন
পেমিকার সাথে প্রেমিকের আলাপন
কঠোর হৃদয়ে কামুক বাসনা
এপার ওপার মিছে আনাগোনা

দুস্থের ঘরের কষ্টের কথা
মর্মস্পর্শী যেন এক গাঁথা
প্রতি প্রহরে সুখের সান্তনা
মিথ্যের পিঠে সত্যের কল্পনা

পরমত সহিষ্ণুতা
মত প্রকাশের স্বাধীনতা
ছুরিকাঘাতে বিক্ষত দেহ
কলমের নেই স্বকীয়তা

সাহিত্যের বিশাল বাহার
এইটা তোমার ওইটা আমার
কল্পনাতে কাঁদে কবি
সাহিত্য নয় অহংকার

পরসমাচার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪২২ বার পঠিত     like!

বিশ্বায়ন

লিখেছেন একজন সেলফিস, ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫




বিশ্বায়নের মুক্তবাজারে
কবে যে নিজের বিবেকটাকে নিলামে তুলেছি জানিনা
তবে এটুকু জানি আমি একা নই
পথ হারিয়েছে তার নিজস্বতা
বায়ু হারিয়েছে তার গতিবিধি
ফুল হারিয়েছে তার সুগন্ধ
প্রকৃতি হারিয়েছে তার কোমলতা

গাধারা আজ বিবেকবান
মানুষ শুধু বলীয়ান
অন্ধেরা আজ দেখায় পথ
সত্যের নেই অবস্থান

মৃত্যুর ভয়ে বৃথা জন্ম
দাঁড়িপাল্লায় পাপপুণ্য
রাজ্যহীন রাজার ভয়ে
প্রজারা আজ ঘরশূন্য

কালসাপের কালো বিষে
সমাজটাকে খাচ্ছে চুষে
ওঝারা শুধু তাবিজ বেঁচে
সাপ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

লাবিব হত্যা কিংবা আত্মহত্যাঃ

লিখেছেন একজন সেলফিস, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

লাবিব হত্যা কিংবা আত্মহত্যাঃ

সামুতেই লাবিব নামের একজনের পোস্টে পড়েছিলাম “এক মুঠো মৃত্যু দেবে প্রেমিকা?”
প্রেমিকা মৃত্যু দিয়েছে, তবে সেই লাবিবকে নয়, কলেজ পড়ুয়া একজন লাবিবকে।
মৃত্যুকে অস্বীকার করার কোন সুযোগ নেই, কিন্তু তাই বলে মৃত্যু কখনও কাম্য নয় আর সেটা যদি অপমৃত্যু বা অকালমৃত্যু হয় তবে তো নয়ই ।
আত্মহত্যা কোন সমস্যার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯৩ বার পঠিত     like!

জীবন আমার,কপাল আমার

লিখেছেন একজন সেলফিস, ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

বেসেছিলাম ভালো এক সুন্দরী নারীকে
ভেবেছিলাম চিরসথী করবোই তাকে
সেই রমনী আজ অন্যের ঘরনী
আমি জ্যামে আটকা বিজয় স্বরনী
কি করবো কপাল আমার।।

ভেবেছিলাম ছোটখুকি বড় হলে পরে
লাল শাড়ি পড়িয়ে পাঠাবো স্বামীর ঘড়ে
সেই ছোটখুকি আজ অনেক বড় হয়েছে
নিজের ভালো সে নিজেই বুঝতে শিখেছে
কি করবো কপাল আমার।।

নিয়েছিলাম ছোটখাট একটি চাকুরী
দু'চোখে স্বপ্ন ছিল বানাবো নিজের বাড়ি
স্বপ্ন আজও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

রঙ্গমঞ্চ বনাম রঙমঞ্চ

লিখেছেন একজন সেলফিস, ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আমার মনে হয়,
"জীবন একটি রঙ্গমঞ্চ" কথাটার চেয়ে

"জীবন একটি রঙমঞ্চ" কথাটার সত্যতা অনেক বেশি!!

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৬১ বার পঠিত     like!

আমি ভীতু

লিখেছেন একজন সেলফিস, ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

আমি ভীতু, কারন আমি সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামতে পারিনা
কিন্তু আমি কাপুরুষ নই যে এর প্রতিবাদে উচ্চকন্ঠ হতে পারবো না।
আমি বুদ্ধিজীবি নই যে রাজনৈতিক সমস্যার সমাধান দেব
কিন্তু আমি দেশের নাগরিক আমার মত আমি প্রকাশ করবোই।
আমি মুক্তিযোদ্ধা নই যে যুদ্ধের ইতিহাস লিখব
কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনাধারী, আমার ইতিহাস আমি বিকৃত হতে দেবনা।
আমি বিচারক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

নীতিহীন নীতিবান

লিখেছেন একজন সেলফিস, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

নীতিহীন নীতিবান
করিতে চায় বিশ্বায়ন
মুখে বলে নীতিকথা
দেয় জ্ঞান যথাতথা
বিপদের আপদ তারা
আমজনতার ভার।

সর্বভূক সুধীজন
আমাদের গুরুজন
কুটিল বুদ্ধিমান
কিছু বুদ্ধি করুন দান
আমরা একটু চালাক হই
অন্তত নিজের মাথা বাঁচাই।

সারাদিন কত তর্ক কত প্রকার যুক্তি দেখান
দালালি বন্ধ করে এইবার একটু অফ যান
আমরা মূর্খ আম জনতা
এইবার এতটু শান্তি দেন।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

বাংলা

লিখেছেন একজন সেলফিস, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

এই বাংলায় জন্ম আমার
বাংলা আমার ভাষা,
বাংলায় করি জীবন যাপন
বাংলা বাঁচার আশা,
বাংলা আমার ঐতিহ্য পদ্মা নদীর মাঝি
বাংলা আমার বনলতা সেন কবির বিষের বাঁশি,
বাংলা আমার শহীদ মিনার ২১শে ফেব্রুয়ারি
বাংলা আমার ৭১ স্বামী হারা সেই নারী,
বাংলা আমার অহংকার হেসোনা তোমরা ভাই
আমার আছে সোনার বাংলা তোমাদের তো নাই।
গর্বিত আমি বাঙ্গালী বলে বাংলা আমার গর্ব
বাংলা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

সেদিন বৃষ্টি হয়েছিল

লিখেছেন একজন সেলফিস, ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সেদিন বৃষ্টি হয়েছিল
তুমি উৎসুকচিত্তে বলেছিলে
"দেখ দেখ বাইরে বৃষ্টি হচ্ছে"
আমি বলেছিলাম "ভিজবে নাকি??
তাহলে চল দুজন একসাথে ভিজি।"
তুমি সেদিন আসনি, আসনি আর কখনই,
তারপর অনেক সময় গড়িয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে।
আমার আর বৃষ্টিতে ভেজা হয়নি।
এখন আকাশে মেঘ দেখলেই ভয় করে, মনেহয় আবার বোধহয় হারানোর সময় হলো।
এখন বৃষ্টি বলতে আমি বুঝি আকাশের কান্না, অনেকটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

রাজনীতি

লিখেছেন একজন সেলফিস, ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

রাজনীতি,
সেকি শুধুই ক্ষমতার খেলা, নাকি শখের ভেলা
সেকি সরকারি হাঁস, না জনগনের ত্রাস।।
ইতিহাসের অপব্যাখ্যা যেমন খুশি হচ্ছে
আর ইতিহাসবিদরা বসে বসে কলা খাচ্ছে।
কারও কারও কথা শুনলে মনে হয়,
ছাগল কিভাবে মানুষ হয়!
বোমা হামলায় মানুষ পোড়ানো
এ কেমন রাজনীতি?
গনতন্ত্রহীন সমাজ শাসন করে দূর্ণীতি!
সভ্যতার এই সময়ে আমরা কতটুকু সভ্য
এতকিছু করেও আমরা গর্ব করি অহরহ।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

অস্পৃশ্য আমি

লিখেছেন একজন সেলফিস, ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

অস্পৃশ্য আমি..
নির্জলা মেঘের মত
বায়বীয় প্রেমের মত
পথভ্রষ্ট পথিক যেমন কল্পনায় তার পথ হাতড়ে বেড়ায়,
তেমনি তার কল্পনার মত।
নিশীথ সূর্যের মত
গন্ধহীন রোদের মত।

অস্পৃশ্য আমি..
ভালবাসা কি তা জানার আগ্রহ বা প্রথম প্রেমের অনুভূতির মত
কবির কাব্যের মত
বৃত্তের কেন্দ্রের মত
প্রেমিকের কষ্টের মত
নীলাভ বেদনার মত
অস্পৃশ্য আমি।


বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৩৬৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ